এক্সপ্লোর

Live Updates: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৬, রাজ্যে ৭জনের শরীরে চিনা ভাইরাস

Live Updates: Coronavirus Scare: Mumbais Lifeline Local Trains Closed For General Public Till March 31 Live Updates: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৬, রাজ্যে ৭জনের শরীরে চিনা ভাইরাস

Background

মুম্বই: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে মুম্বইয়ের ‘লাইফ লাইন’ লোকাল ট্রেনে আজ থেকে ৩১ তারিখ পর্যন্ত সাধারণ মানুষের ওঠা নিষিদ্ধ করে দিল মহারাষ্ট্র সরকার। একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই দিনগুলিতে লোকাল ট্রেনে উঠতে পারবেন। তবে তাঁদেরও পরিচয়পত্র দেখিয়েই ট্রেনে উঠতে হবে। আজ সকাল ৬টা থেকেই চালু হয়ে গিয়েছে এই নিয়ম।

ডিভিশনাল কমিশনার শিবাজি দাউন্দ জানিয়েছেন, ‘শুধু অত্যাবশ্যকীয় পরিষেবা, সরকারি দফতর ও রেলের আধিকারিকদেরই লোকাল ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া যাঁদের জরুরি ওষুধ প্রয়োজন, তাঁদের লোকাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে। অন্য কেউ যাতে ট্রেনে উঠতে না পারেন, সেটা দেখার জন্য স্টেশনগুলিতে মুম্বই পুলিশের আধিকারিকদের নিয়ে গঠিত একটি বিশেষ দলের সদস্যরা থাকবেন। কোনও যাত্রী যদি দূরপাল্লার ট্রেন ধরার জন্য লোকাল ট্রেন ধরে নির্দিষ্ট স্টেশন পৌঁছতে চান, তাহলে টিকিট দেখিয়ে তাঁরাও লোকাল ট্রেনে উঠতে পারবেন।’

সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই রাজ্য এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ জন। মুম্বইয়ে আক্রান্ত ১৯ জন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, রাস্তায় লোকজনের ভিড় না কমলে রাজ্য সরকার লোকাল ট্রেন সব ধরনের গণ পরিবহণ পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হবে। মুম্বই, পুণে, পিম্পরি-চিঞ্চওয়াড় ও নাগপুরের বাসিন্দাদের ৩১ তারিখ পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘোষণা করেছেন, ৩১ তারিখ পর্যন্ত মুম্বই, পুণে, পিম্পরি চিঞ্চওয়াড় ও নাগপুরের সব দফতর বন্ধ থাকবে। সরকারি দফতরগুলিতে ২৫ শতাংশ কর্মী হাজির থাকবেন। শুধু ব্যাঙ্ক, মুদি দোকান, ওষুধের দোকান, ক্লিনিক ও হাসপাতালগুলিই খোলা থাকবে।

00:00 AM (IST)  •  23 Mar 2020

দেশজুড়ে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা ভাইরাস। চিনা ভাইরাসে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৯৬। রবিবার দেশজুড়ে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রচুর মানুষ নিজেদের স্বেচ্ছায় ঘরবন্দি করে রাখেন। পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক শহরে আংশিক লকডাইন ঘোষণা করা হয়েছে। তবে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, সুরক্ষার জন্য আরও বেশি সময়ের জন্য প্রয়োজন লকডাউন।
20:52 PM (IST)  •  22 Mar 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget