এক্সপ্লোর

মুম্বই, পুণেতে লকডাউনের মেয়াদ বেড়ে হতে পারে জুন পর্যন্ত, বলছেন সরকারি আধিকারিকরা

মুম্বইয়ে গড়ে রোজ ২০০ জন করে আক্রান্ত হচ্ছেন। পুণেতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মুম্বই: ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬,৮১৭। মুম্বই, পুণেতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকারের চিন্তা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে ৩ মে-র পরেই লকডাউন তুলে নেওয়ার পক্ষে নয় মহারাষ্ট্র সরকার। সূত্রের খবর, জুন পর্যন্ত লকডাউন জারি থাকতে পারে। মুম্বইয়ে গড়ে রোজ ২০০ জন করে আক্রান্ত হচ্ছেন। পুণেতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই দুই শহরই মহারাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ড। লকডাউনের জেরে অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে। মহারাষ্ট্র সরকার আর্থিক অবস্থা ফেরানোর জন্য কোনও পরিকল্পনা করেছে কি না, সেটা এখনও জানা যায়নি। তবে লকডাউন বাড়বে বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত মুম্বই ও পুণে এমএমআর অঞ্চল থেকে লকডাউন তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। বরং করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় লকডাউন আরও কঠোর করতে হতে পারে।’ পুণে প্রশাসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সারা শহরকেই কনটেইনমেন্ট জোনে পরিণত করা হয়েছে। লকডাউন আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। রোজ ২ ঘণ্টার জন্য অত্যাবশ্যকীয় পণ্য কেনার জন্য লোকজন বাড়ি থেকে বেরনোর অনুমতি পাচ্ছেন। এছাড়া দিনের অন্য সময় কাউকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় দল পুণে পরিদর্শনে গিয়ে মে-র শেষ পর্যন্ত লকডাউন জারি রাখার পরামর্শ দিয়েছে। সেটাই অনুসরণ করতে চলেছে স্থানীয় প্রশাসন। পুণের পাশাপাশি মুম্বইয়েও ৯৮৩টি কনটেইনমেন্ট জোন তৈরি করা হয়েছে।এর মধ্যে অর্ধেকই বস্তি অঞ্চলে। মহারাষ্ট্রের অন্যান্য অঞ্চলগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নাসিকের মালেগাঁও অঞ্চলে আক্রান্তের সংখ্যা শতাধিক। নাগপুরেও আক্রান্ত শতাধিক। ফলে গোটা রাজ্যেই লকডাউনের মেয়াদ বাড়তে পারে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget