এক্সপ্লোর

টানাপোড়েনে ইতি, লোকসভা ও বিধানসভা ভোটে জোট বেঁধে লড়াইয়ের ঘোষণা বিজেপি ও শিবসেনার

মুম্বই: সমস্ত জল্পনাকল্পনা ও টানাপোড়েনের অবসান ঘটিয়ে আগামী লোকসভা ও মহারাষ্ট্রে আগামী বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা করল বিজেপি ও শিবসেনা। বিজেপি সভাপতি অমিত শাহ ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের মধ্যে বৈঠকের পর জোটের সিদ্ধান্ত নেওয়া হয়। মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে বিজেপি ২৫ এবং শিবসেনা ২৪ আসনে লড়াই করবে। অমিত শাহ ও উদ্ধবের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এ কথা জানিয়েছেন। সমঝোতা সূত্র অনুসারে, বিধানসভা নির্বাচনে দুটি দলই সমসংখ্যক আসনে লড়াই করবে। অমিত শাহ বলেছেন, বিজেপি ও শিবসেনার কর্মীরা এটাই চেয়েছিলেন। তাঁদের সেই মনোস্কামনা পূর্ণ হল। উদ্ধব ঠাকরের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবসেনা ও অকালি দল সর্বদাই বিজেপির পাশে থেকেছে। আলোচনার মাধ্যমে সমস্ত মতবিরোধের নিষ্পত্তি হয়েছে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল, প্রকাশ জাভড়েকরও উপস্থিত ছিলেন। ফড়নবীশ বলেছেন, বিজেপি ও শিবসেনা গত ২৫ বছর একসঙ্গে রয়েছে। কোনও কোনও বিষয়ে দুই দলের মতভেদ হয়েছে। কিন্তু দুটি দলের মতাদর্শে মিল রয়েছে। সেজন্যই দুটি দল এত বছর একসঙ্গে রয়েছে। ফড়নবীশ বলেছেন, গত বিধানসভা নির্বাচনে কিছু কারণে দুটি দল একসঙ্গে লড়াই করতে পারেনি। কিন্তু গত পাঁচ বছর কেন্দ্রে একজোট হয়ে সরকার চালিয়েছে দুটি দল। আগামী নির্বাচনগুলিতে জোট বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একে অপরের সঙ্গে এবং একে অপরের সঙ্গে আলোচনা করে এগোবে দুটি দল। এদিন জয়পুর থেকে মুম্বইয়ে এসে একটি অভিজাত হোটেল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন অমিত শাহ। এরপর তিনি শিবসেনা প্রধানের বাসভবন মাতোশ্রীতে যান। উল্লেখ্য, এর আগে ঠাকরে সব শিবসেনার অন্যান্য নেতারা আগামী নির্বাচনে একার শক্তিতে লড়াইয়ের কথা বলেছিলেন। এক বছর আগে ঠাকরের দল আগামী ভোটে একলা লড়াইয়ের প্রস্তাব নিয়েছিল। ২০১৪-তে একসঙ্গে লোকসভা ভোটে লড়াই করেছিল বিজেপি ও শিবসেনা। বিজেপি ২৩ ও শিবসেনা ১৮ আসনে জিতেছিল। কিন্তু ২০১৪-র অক্টোবরে বিধানসভা নির্বাচনে দুই দল পৃথকভাবে লড়াই করেছিল। পরে আবার একসঙ্গে সরকার গঠন করে। কেন্দ্র ও রাজ্যে শরিক হওয়া সত্ত্বেও বিজেপি ও শিবসেনার মধ্যে এতদিন তীব্র টানাপোড়েন চলছিল। সেই টানাপোড়েনের অবসান হল আজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget