এক্সপ্লোর

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে? ৫০-৫০ ফর্মুলা পালনের সময় হয়েছে, বিজেপিকে ‘বার্তা’ উদ্ধবের

এবারের বিধানসভা ভোটে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি নিজের হাতে ১৫০টি আসন রেখে শিবসেনাকে ১২৬টি ছেড়ে দেয়। বিজেপি তাদের উপমুখ্যমন্ত্রী পদও অফার করে বলে দাবি শিবসেনার। ভোটগণনায় এখনও পর্যন্ত শিবসেনা ৫৮টিতে এগিয়ে রয়েছে। ২০১৪-য় বিজেপির সঙ্গে সমঝোতা ভেঙে একাই ২৮৮টি আসনে লড়াই করে ৬৩টি জিতেছিল তারা।

মুম্বই: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে দলের ভাল পারফরম্যান্সের পর দাবি করলেন, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নিজের বাসভবন মাতুশ্রীতে তাঁর আলোচনায় যে ৫০-৫০ রফাসূত্র ঠিক হয়েছিল, এবার তা বাস্তবায়িত করতে হবে। এবারের বিধানসভা ভোটে ২৮৮টি আসনের মধ্যে বিজেপি নিজের হাতে ১৫০টি আসন রেখে শিবসেনাকে ১২৬টি ছেড়ে দেয়। বিজেপি তাদের উপমুখ্যমন্ত্রী পদও অফার করে বলে দাবি শিবসেনার। ভোটগণনায় এখনও পর্যন্ত শিবসেনা ৫৮টিতে এগিয়ে রয়েছে। ২০১৪-য় বিজেপির সঙ্গে সমঝোতা ভেঙে একাই ২৮৮টি আসনে লড়াই করে ৬৩টি জিতেছিল তারা। ফলাফলের প্রবণতা অনুসারে ভাল ফল করতে চলেছে, বুঝে শিবসেনা ইঙ্গিত দিয়েছে, মুখ্যমন্ত্রী পদ তাদের টার্গেট। উদ্ধব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৫০-৫০ ফর্মূলা রূপায়ণের সময় হয়েছে। অমিত শাহ আমার বাড়ি এসেছিলেন (লোকসভা নির্বাচনের প্রাক্কালে)। তখন ওই রফা হয়েছিল। এবার তা কার্যকর করা হোক। শিবসেনা বিজেপির অনুরোধে কম আসনে লড়েছে। সবসময় যে আমাদেরই মানিয়ে নিতে হবে, এটা হতে পারে না। এবার কংগ্রেস-এনসিপি জোট অপ্রত্যাশিত ভাল ফল করার ইঙ্গিত দিচ্ছে। এনসিপি ৫৬, কংগ্রেস ৪৫টিতে এগিয়ে। অন্যদিকে ২০১৪-য় ১২২টি আসন পাওয়া বিজেপি নেমে এসেছে ৯৯-এ। কে পরবর্তী জোট সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা নিয়ে জল্পনা, কৌতূহলের মধ্যেই উদ্ধব বলেন, বিজেপিকে ওই ফর্মূলা মনে করিয়ে দিতে চাই। পাশাপাশি বিরোধীদেরও শিবসেনা সু্প্রিমো কটাক্ষ করেছেন, গত ৫ বছরের মতো সামনের ৫ বছরও তারা যেন না ঘুমোয়! তিনি জানিয়েছেন, জোটের ফলাফল নিয়ে তিনি নিজের দল ও বিজেপির সঙ্গেও আলোচনা করবেন, শান্তিপূর্ণ ভাবে, স্বচ্ছতার সঙ্গে যাতে পরবর্তী সরকার গড়ার জন্য ক্ষমতা বন্টনের সূত্র বেরয়, সেই চেষ্টাও করবেন। পাশাপাশি এবারের ভোটের ফলাফলের প্রবণতার দিকে ইঙ্গিত করে তা ‘অনেকের চোখ খুলে দিয়েছে’ বলেও মন্তব্য করেন উদ্ধব। বলেন, রাজ্যবাসী গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন। এনসিপি-কংগ্রেস জোটের প্রত্যাশার তুলনায় ভাল ফল করার উল্লেখ করে তিনি বলেন, কেউ এখন ইভিএম নিয়ে প্রশ্ন করবে না। রাজনৈতিক দলগুলিকে বাস্তবের মাটিতে পা রাখতে হবে। নয়তো মানুষ তাদের সঠিক স্থান দেখিয়ে দেবে। প্রথম ভোটে লড়েই ওরলি থেকে জেতায় ছেলে আদিত্য ঠাকরেকে অভিনন্দন জানান উদ্ধব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget