এক্সপ্লোর

Mamata Banerjee Midnapore Rally LIVE: 'কৃষকদের পাশে আছি' নবান্নের ধান ছুঁয়ে শপথ মমতার

শুভেন্দু-সংঘাত আবহে মেদিনীপুরে মমতার সভা।জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুরে। সভা থেকে তৃমমূল নেত্রীর কী বার্তা নজর সেদিকেই। দু-দেড় লক্ষ মানুষ থাকবে, দাবি তৃণমূলের।লোক হবে না, পাল্টা দাবি দিলীপ ঘোষের।

Mamata Banerjee At Midnapore: CM To Speak About Suvendu Adhikari? Speculation is On Mamata Banerjee Midnapore Rally LIVE: 'কৃষকদের পাশে আছি' নবান্নের ধান ছুঁয়ে শপথ মমতার

Background

কলকাতা: আজ মেদিনীপুরে হাইভোল্টেজ সভা, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? এই নিয়েই রাজ্য রাজনীতির পারদ তুঙ্গে। মেদিনীপুরের মাটি থেকে কি শুভেন্দু অধিকারীকে নিশানা করে কোনও বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী? সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

'একসঙ্গে কাজ করা মুশকিল'- দলের বর্ষীয়ান নেতা সৌগত রায়কে হোয়াটসঅ্যাপে এই কথা জানানোর পর থেকেই আরও চড়ছে উত্তেজনা। নাম না করেই ঘাসফুল-বিজেপি উভয় শিবির থেকেই আসছে আক্রমণ-পাল্টা আক্রমণ।

রবিবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “অপমান হচ্ছিল আগে বললেন না কেন? এতদিন কেন মন্ত্রী থাকলেন? বিজেপি এসে কানের কাছে বলছে তারপর মনে পড়ল? আর একজন হুক্কাহুয়া করলে সকলেই করতে থাকে। তৃণমূল সাগরের মতো। আমি সম্মান পেলাম কিনা বড় কথা নয়। মানুষ পেল কিনা বড় কথা।”

ওই একই সভা থেকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এখন অনেকেই বেসুরো। মমতার সুরে কথা না বললে অনেকে নিজেই বেসুরো হবেন।”

তৃণমূলের অন্দরে বেসুরো গাইছেন অনেকেই!শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, অনেক হেভিওয়েটের ভবিষ্যত রাজনৈতিক পদক্ষেপ ঘিরেই জোর গুঞ্জন। বঙ্গ রাজনীতির অন্দরমহলে কান পাতলেই এখন দলবদলের জল্পনা। এরইমধ্যে সোমবার মেদিনীপুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই সভা থেকে তৃণমূল নেত্রী বিদ্রোহীদের উদ্দেশে কী বার্তা দেন সেদিকেই এখন সবার নজর।

পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। একটি অধিকারী পরিবারের গড়। আরেকটি জেলার পর্যবেক্ষকদের দায়িত্বে ছিলেন শুভেন্দু। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা থেকে কী বলেন, সেজিকে যেমন সবার নজর, তেমনই অধিকারী পরিবারের দুই সাংসদ অর্থাৎ‍ শিশির ও দিব্যেন্দুর মধ্যে কেউ তৃণমূল নেত্রীর সভায় উপস্থিত হন কি না, সেটাও দেখার। রবিবার বিকেলে কলকাতা থেকে সড়কপথে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরে গাড়ি থেকে নেমে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। রাতে মেদিনীপুরে পৌছন। জনসভা ঘিরে সাজো সাজো রব মেদিনীপুর শহরে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা।

নির্বাচন অনেক দূরে কিন্তু বিচ্ছেদ আবহে উত্তাপ আরও বেড়েছে মেদিনীপুরে এসে মালুম হল। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভাকে কটাক্ষ করেছে বিজেপি।

তৃণমূল সূত্রে খবর, সভায় উপস্থিত থাকার জন্য দুই মেদিনীপুরের তৃণমূল নেতা কর্মীদের আহ্বান জানানো হয়েছে। যদিও শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাবি, তাঁরা উপস্থিত থাকবেন না। শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডা বলেছেন, 'আমারা সেখানে যাব না'

সব মিলিয়ে এখন সবার নজর সোমবার মেদিনীপুরের সভার দিকে।

13:45 PM (IST)  •  07 Dec 2020

নানা জল্পনার মাঝেই ধান-শাক-সব্জি সামনে রেখে বক্তব্য রাখতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, - পশ্চিম মেদিনীপুরের সব বিধায়করা এখানে এসেছেন - আমরা অতীতকে ভুলি না - ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মতো সভা - কত লোক বাইরে দাঁড়িয়ে আছেন - কৃষকদের পাশে ছিলাম-আছি-থাকব - নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম - আমি সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই ভুলিনি - আগামীকাল কৃষকদের আন্দোলনকে সমর্থন করছি - কাল ব্লকে ব্লকে আন্দোলন হবে - দল ভাঙছ, ঘর ভাঙছ, কৃষি আইন প্রত্যাহার কর, নয়তো সরে যাও - নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার - কঙ্কালকাণ্ড, কেশপুর যারা করেছে, আজ তারা বিজেপির বড় রক্ষক - সিপিএম রক্ষক, বিজেপি ভক্ষক, কংগ্রেস তক্ষক - এরা বলে কিনা বাংলা চালাবে? - বহিরাগতদের আমরা বাংলা দখল করতে দেব না - বহিরাগতরা এসেছে, টাকা বিলোচ্ছে - কোনওভাবে কিনতে পারবে না তৃণমূলকে - পিএম কেয়ার্সের টাকা নিয়ে শ্বেতপত্র প্রকাশ কর - কোন খবর সম্প্রচার হবে, সেটাও ঠিক করছে বিজেপি নেতৃত্ব
13:09 PM (IST)  •  07 Dec 2020

কৃষকদের একটুকরো জমির অধিকারও কেড়ে নেওয়া হল। তার প্রতিবাদ প্রথম করেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget