এক্সপ্লোর

উত্তরপ্রদেশের ফারুকাবাদে ২০টি শিশুকে পণবন্দি করল খুনের দায়ে যাবজ্জীবন সাজা পাওয়া এক অপরাধী, চলছে উদ্ধারকার্য

ঘটনাস্থলে গিয়েছে কুইক রেসপন্স টিম ও স্পেশাল অপারেশন গ্রুপ।

লখনউ: উত্তরপ্রদেশের ফারুকাবাদে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে নিজের বাড়িতে ২০টি শিশুকে নিমন্ত্রণ করে ডেকে এনে পণবন্দি করে ফেলল। তার কবল থেকে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা শুরু হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে কুইক রেসপন্স টিম ও স্পেশাল অপারেশন গ্রুপ। সন্ত্রাস-দমন শাখাও যাচ্ছে ঘটনাস্থলে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন। সেই বৈঠকে হাজির ছিলেন মুখ্যসচিব, প্রধান সচিব (স্বরাষ্ট্র দফতর), ডিজিপি, অতিরিক্ত ডিজিপি (আইন-শৃঙ্খলা)। ফারুকাবাদের জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন আদিত্যনাথ। এডিজি আইন-শৃঙ্খলা পি ভি রামশাস্ত্রী জানিয়েছেন, ‘আজ সন্ধেবেলা জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাচ্চাগুলিকে ডেকে আনে সুভাষ বাঠাম নামে ওই অপরাধী। গ্রামবাসীরা শিশুদের উদ্ধারে গেলে সে গুলি চালাতে শুরু করে। একজন জখম হয়েছেন। তার বাড়ির সামনে গিয়েছেন জেলাশাসক, এসসপি ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।’ উত্তরপ্রদেশের ডিজিপি ও পি সিংহ জানিয়েছেন, ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এনএসজি কম্যান্ডোদেরও তৈরি রাখা হয়েছে। শিশুদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যত দ্রুত সম্ভব শিশুগুলিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এখন সঙ্কটের সময়। পুলিশের সব উচ্চপদস্থ আধিকারিকই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমরা কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই শিশুদের উদ্ধার করতে চাই। স্থানীয় জনপ্রতিনিধি নগেন্দ্র সিংহ ওই অপরাধীর সঙ্গে কথা বলে শিশুগুলিকে উদ্ধার করার চেষ্টা করছেন। ওই অপরাধীর আত্মীয়দের ডেকে পাঠানো হয়েছে।’ শিশুগুলির পরিবারের লোকজন ঘটনাস্থলে আছেন। সবাই উদ্বিগ্ন। পরিস্থিতি অত্যন্ত জটিল।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget