এক্সপ্লোর

‘২০২১-এর আগে করোনার ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা কম,’ বিবৃতি জারি করেও প্রত্যাহার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের

প্রথমে লেখা হয়েছিল, ‘২০২১-এর আগে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ভ্যাকসিন তৈরি করা যাবে বলে মনে হচ্ছে না।’ পরে এই অংশটি বাদ দেওয়া হয়।

নয়াদিল্লি: ‘আগামী বছরের আগে নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে আসবে বলে মনে হচ্ছে না,’ এই মর্মে বিবৃতি দেওয়ার পরেই তা প্রত্যাহার করে নিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। আজ প্রেস ইনফরমেশ ব্যুরোর ওয়েবসাইটে এই প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সেই লেখায় বদল আনা হয়। প্রথমে লেখা হয়েছিল, ‘২০২১-এর আগে সাধারণ মানুষের ব্যবহারের জন্য ভ্যাকসিন তৈরি করা যাবে বলে মনে হচ্ছে না।’ পরে এই অংশটি বাদ দেওয়া হয়। এর আগে আইসিএমআর-এর পক্ষ থেকে জানানো হয়, এ বছরের ১৫ অগাস্টের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিন বাজারে ছাড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এর জন্য দেশের কয়েকটি বাছাই করা চিকিৎসা প্রতিষ্ঠানকে ক্লিনিক্যাল ট্রায়ালে গতি আনতে বলা হয়েছে। বিভিন্ন মহল থেকে আইসিএম-এর এই ঘোষণার সমালোচনা শুরু হয়েছে। চিকিত্‍সকরা প্রশ্ন তুলছেন, এভাবে কি সময় বেঁধে প্রতিষেধক তৈরি করা যায়? দ্রুত প্রতিষেধক বাজারে আনতে গিয়ে সুরক্ষার বিষয়গুলিকে অবহেলা করা হচ্ছে না তো? তাড়াহুড়ো করার খেসারত মানুষের জীবন দিয়ে চোকাতে হবে না তো? এ নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। শুক্রবার ট্রায়ালের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গবের দেওয়া একটি চিঠি সামনে আসে। তাতে বলা হয়, দ্রুত কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল শেষ করতে হবে যাতে আগামী ১৫ অগাস্ট ওই ভ্যাকসিন বাজারে আনা যায়। এখানেই প্রশ্ন তুলেছেন চিকিত্‍সকদের একাংশ। করোনার মতো মহামারীর প্রতিষেধক, যেখানে কোটি কোটি মানুষের জীবন জড়িত, সেখানে অযথা তাড়াহুড়ো করতে গিয়ে কি গবেষকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে না? এতে হিতে বিপরীত হলে তার দায় কে নেবে? প্রশ্ন বিশেষজ্ঞদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget