Ananda Sokal: দিল্লি থেকে আসানসোল, কেন বারবার পদপিষ্ট হওয়ার পরিস্থিতি? গাফিলতি কোথায়?
Delhi Railwat Station News: মহাকুম্ভে যাওয়ার পথে, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ২৪ ঘণ্টা পরেও একই ছবি। পদপিষ্ট হওয়ার পরদিনও নয়াদিল্লি স্টেশনে চলছে একইরকম হুড়োহুড়ি। প্রাণ বাজি রেখে, হুড়োহুড়ি করেই প্রয়াগরাজগামী ট্রেনে উঠছেন যাত্রীরা। পাটনা স্টেশনে হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসেও ঠাসাঠাসি ভিড়। তার মধ্যেই ধাক্কাধাক্কি করে উঠে পড়তে দেখা যায় যাত্রীদের। মর্মান্তিক দুর্ঘটনার বিভীষিকা এখনও কাটেনি, তবু যেন চেতনার অভাব। কিন্তু দিল্লির মতো স্টেশনে এতবড় একটা বিপর্যয় কীভাবে ঘটে গেল, অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। কেউ দোষ ঠেলছে রেলের ঘাড়ে, কেউ যাত্রীদের ঘাড়ে, কেউ আবার প্রশাসনের দিকে তুলছে আঙুল। নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়িতে পদপিষ্টে ১৮ জনের মৃত্যুর পরেও টনক নড়েনি রেলের । এবার আসানসোল স্টেশনে হুড়োহুড়ি রেল যাত্রীদের । কুম্ভমেলা যেতে ট্রেনে উঠতে রেল যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি । আসানসোলে মুম্বই মেল ভায়া প্রয়াগরাজগামী ট্রেন আসতেই যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা । কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে না রেলের ? ফের উঠছে প্রশ্ন । নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টে মৃত্যুর পরেও শিক্ষা নেবে না রেল ? উঠছে প্রশ্ন
All Shows






























