এক্সপ্লোর

Covid 19 Vaccine Mixing: কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিক্সড ডোজে বেশি ফল, বলছে আইসিএমআর

Corona vaccine: মোট ১৮ জনের ওপর পরীক্ষা করা হয় কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিক্সড ডোজ। দেখা যায়, করোনা রুখতে বেশি কাজ দিচ্ছে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের একটি করে ডোজ।

নয়াদিল্লি: এক ভ্যাকসিনের দু'টি ডোজের পরিবর্তে বেশি ফল দিচ্ছে দুই ভ্যাকসিনের একটি করে ডোজ। করোনা প্রতিরোধে কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিক্সড ডোজ জন্ম দিয়েছে নতুন ধারণার। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)।

দেশের কোভিড টিকাকরণের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, করোনা মোকাবিলায় কোভিশিল্ড ও কোভ্যাকসিনকেই ছাড়পত্র দিয়েছে সরকার। পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে এখনও সবার টিকাকরণ সম্ভব হয়নি। ভ্যাকসিনেশনের চার মাস কেটে গেলেও টিকাকরণের মিক্সড ডোজ নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মনে। সেই পরিস্থিতিতে করোনা প্রতিরোধে মিক্সড ডোজের প্রভাব জানতে গবেষণা শুরু করে আইসিএমআর। মোট ১৮ জনের ওপর পরীক্ষা করা হয় কোভিশিল্ড-কোভ্যাকসিনের মিক্সড ডোজের। এই পরীক্ষায় দেখা যায়, করোনা রুখতে বেশি কাজ দিচ্ছে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের একটি করে ডোজ।

উত্তরপ্রদেশে রোগ প্রতিরোধক ক্ষমতা বুঝতে চলে এই গবেষণা। যেখানে দেখা যায়, প্রথমে কোভিশিল্ড ও পরে কোভ্যাকসিন নেওয়া ব্যক্তির শরীরে ইমিউনিটি অনেক বেড়ে গিয়েছে। সাধারণত কোনও একটি ভ্যাকসিনের দু'টি ডোজ নিলে যা চোখে পড়ে না। প্রথম ভ্যাকসিনের ৬ সপ্তাহ পর কোভ্যাকসিন দিয়ে এই সুফল পাওয়া গিয়েছে। 

এই গবেষণা প্রসঙ্গে আইসিএমআর-এর 'এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজেস'-এর প্রধান সমীরণ পান্ডা বলেন, ''এটা একেবারে স্বাভাবিক পরীক্ষা ছিল। অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পরও সেভাবে পরিবর্তন দেখা যায়নি। বিষয়টি আইসিএমআর-কে জানাতেই তাঁরা এই নিয়ে গবেষণার কথা বলেন।'' পরবর্তীকালে এই দুই ধরনের ভ্যাকসিন নেওয়ার জন্য বিভিন্ন বয়সের ১৮ জনের একটা দল বেছে নেয় 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ'। যার মধ্যে ১১ জন পুরুষ ও ৭ জন মহিলা ছিলেন। পাশাপাশি একই ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদেরও পরীক্ষা করা হয়।

গবেষণায় পর দেখা যায়, দুই ধরনের ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের মধ্যে একজনের শরীরে হাইপারটেনশন দেখা গিয়েছে। যদিও ইমিউনোলজির ক্ষেত্রে অনেক এগিয়ে মিক্সড ডোজ নেওয়া ব্যক্তিরা। আলফা, বিটা, ডেলটা ভ্যারিয়েন্ট প্রতিরোধে বেশি কার্যকরী মিক্সড ডোজ। একই ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের চেয়ে তাঁদের শরীরে অ্যান্টিবডির মাত্রাও অনেক বেশি। তবে এখনই এই গবেষণাকে শিরোধার্য বলছেন না গবেষকরা। তাঁদের মতে, এ বিষয়ে আরও চর্চা প্রয়োজন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget