এক্সপ্লোর

বিজেপিতে পরিবারতন্ত্র, স্বজনপোষনের অভিযোগ তুলে মধ্যপ্রদেশে কংগ্রেসে যোগ দিলেন শিবরাজের শ্যালক

নয়াদিল্লি: মধ্যপ্রদেশ বিধানসভা ভোটের মুখে খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে হতাশ করে কংগ্রেসে চলে গেলেন তাঁর শ্যালক সঞ্জয় সিংহ মাসানি। তিনি নাকি চেয়েছিলেন বালাঘাট জেলার ওয়ারাসিওনি কেন্দ্রে প্রার্থী হতে, কিন্তু সেখানে বর্তমান বিধায়ক যোগেন্দ্র নির্মলকেই আবার দাঁড় করিয়েছে বিজেপি। টিকিট না পেয়ে ক্ষোভে দলত্যাগ করে তিনি বিরোধী শিবিরে যোগ দিয়ে শনিবার তুমুল নিন্দা করেছেন বিজেপির। বলেছেন, বিজেপিতে এখন পরিবারতন্ত্র, স্বজনপোষন চলছে। শিবরাজের স্ত্রী সাধনা সিংহের ভাই সঞ্জয় আজ প্রদেশ কংগ্রেস প্রধান কমলনাথের উপস্থিতিতে কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন, ক্ষোভের সুরে বলেন, বিজেপি প্রার্থীদের বেশিরভাগই দলীয় বিধায়ক বা সাংসদের ছেলেমেয়ে। পরিবারতন্ত্রের রাজনীতির ফলে দলের জন্য যারা কাজ করে, তাদের উপেক্ষা করা হচ্ছে। মধ্যপ্রদেশের দরকার কমলনাথকে। শিবরাজের নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে এবার কংগ্রেসের ক্ষমতায় ফেরার পালা বলেও দাবি করেন সঞ্জয়। বলেন, ক্রমবর্ধমান বেকারি ও শিল্পের অভাব বর্তমানে রাজ্যের প্রধান দুটি সমস্যা, যদিও এতগুলি বছর ধরে শিবরাজ সরকার কিছুই করেনি এ ব্যাপারে। সঞ্জয় আরও বলেন, শিবরাজ সিংহ নয়, কমলনাথকে দরকার মধ্যপ্রদেশের। আমরা সবাই জানি, কীভাবে ছিন্দওয়ারায় উন্নয়ন হয়েছে, ছিন্দওয়ারা মানেই কমলনাথ। এবার গোটা রাজ্যেই এটা চাই। সঞ্জয়ের অভিমত, তাঁকে যেন শিবরাজের পরিবারের একজন নয়, শুধু তাঁর এক আত্মীয় হিসাবে দেখানো হয়। তিনি বলেন, আমার নাম সঞ্জয় সিংহ মাসানি। আমার বংশ, গোত্র আলাদা। শিবরাজের অপশাসনে সমাজের সব অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে কমলনাথ বলেন, সঞ্জয়ের কংগ্রেসের যোগদানের মাধ্যমে রাজ্যবাসীর উন্নয়নের নতুন পথে যাত্রা শুরুর বাসনারই প্রতিফলন ঘটেছে। প্রসঙ্গত, ২০০৩ থেকে মধ্যপ্রদেশ শাসন করছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget