এক্সপ্লোর

গাড়ি বিক্রি করে কোভিড ১৯ আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার যোগান মুম্বইয়ের যুবকের

করোনাভাইরাসজনিত অতিমারি পরিস্থিতিতে যা কিছু নজর কেড়েছে, তার মধ্য রয়েছে দেশের বিভিন্ন জায়গায় মানুষের সহৃদয়তা, সহমর্মিতা। কখনও পুনের কোনও অটোরিক্সা চালককে স্যানিটাইজার নিয়ে শহরে চরকিপাক কেটে লোকজনকে সতর্ক করতে দেখা গিয়েছে। আবার কখনও কোভিড-১৯ আক্রান্তরা যাতে বিন্দুমাত্র অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতে পুলিশের তত্পরতা নজর কেড়েছে।

মুম্বই: করোনাভাইরাসজনিত অতিমারি পরিস্থিতিতে যা কিছু নজর কেড়েছে, তার মধ্য রয়েছে দেশের বিভিন্ন জায়গায় মানুষের সহৃদয়তা, সহমর্মিতা। কখনও পুণের কোনও অটোরিক্সা চালককে স্যানিটাইজার নিয়ে শহরে চরকিপাক কেটে লোকজনকে সতর্ক করতে দেখা গিয়েছে। আবার কখনও কোভিড-১৯ আক্রান্তরা যাতে বিন্দুমাত্র অসুবিধায় না পড়েন, তা নিশ্চিত করতে পুলিশের তত্পরতা নজর কেড়েছে। সংকটের এই সময়ে সহৃদয় ব্যক্তিদের কার্যকলাপ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে। এরইমধ্যে মম্বইয়ের মালাড শহরতলির এক বাসিন্দা নিজের গাড়ি বিক্রি করে সেই অর্থে অক্সিজেন সিলিন্ডার কিনে যাঁদের প্রয়োজন, তাঁদের দিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে কেনা তাঁর ফোর্ড এন্ডেভার গাড়ি বিক্রি করে দিয়েছেন ৩১ বছরের শাহনওয়াজ শেখ। গাড়িটি কেনার নয় বছর পর সত্ অভিপ্রায়ে তা বিক্রি করে দিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, শেখ গত ৫ জুন থেকে মুম্বইয়ে কোভিড-১৯ আক্রান্তদের পরিবারগুলিতে সিলিন্ডার বিলি করছেন। এখনও পর্যন্ত প্রায় ২৫০ পরিবারকে তিনি সাহায্য করেছেন। আর এসইউভি-টি বিক্রির আগেও তিনি সেটি আশেপাশের লোকজনের জন্য অস্থায়ী অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করছিলেন শেখ। আসলে শেখের এই সহৃদয়তার মূলে রয়েছে একটি মর্মান্তিক ঘটনা। গত ২৮ মে শেখের ব্যবসায়িক শরিকের বোন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা য়ায়। অটোরিক্সায় করে রোগীক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়। পাঁচটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছিল শেখের বন্ধুর বোনকে। চিকিত্সকদের সঙ্গে কথা বলে শেখ জানতে পারেন, অক্সিজেন দেওয়া গেলে তাঁর ব্যবসার শরিকের বোনকে হয়ত বাঁচানো যেতে পারত। যে অক্সিজেনের অভাব ব্যবসার শরিকের বোনকে কেড়ে নিয়েছে, তারপর থেকে অন্যান্য আক্রান্তদের তা থেকে রক্ষা করতেই এসইউভি বেচে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তিনি এ ব্যাপারে গবেষণাও করেন এবং বাজারে অক্সিজেন সিলিন্ডারের অভাব সম্পর্কে জানতে পারেন। কেয়ার হাসপাতালের চিকিত্সক সাবাউদ্দিন শেখের সঙ্গে শেখ একটি ব্যবস্থাও গড়ে তুলেছেন, যাতে কারো অক্সিজেন দরকার হলে সংশ্লিষ্ট পরিবারকে এর ব্যবহারের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া যায়।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget