এক্সপ্লোর

নৈহাটি-বিস্ফোরণ: বিশেষ তদন্তকারী দল খতিয়ে দেখুক, এই ঘটনা সরকারের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট, ট্যুইটে সরব রাজ্যপাল

বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে আশপাশের বাড়ি-ঘর-দোর। ভাঙে জানলার কাচ। পুরনো বাড়ির দেওয়ালে দেখা দেয় ফাটল। যেমনটা ঠিক হয় ভূমিকম্পে। বিস্ফোরণের পর নদীর দু’পারেই এলাকাবাসীর রাগ গিয়ে পড়ে পুলিশের ওপরই।

কলকাতা: বিকট আওয়াজ। ঝলসে ওঠা আগুন। কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢাকল নৈহাটির আকাশ। তীব্রতা এতটাই যে, নদীর উল্টো পাড়ে কেঁপে উঠল হুগলির চুঁচুড়াও! বৃহস্পতিবার দুপুরের ঘটনা। নৈহাটির রামঘাটে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে যায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড আর পুলিশ। তারপরই এই ঘটনা। এমন বিস্ফোরণ, যার আতঙ্কের গ্রাসে এখনও গোটা এলাকা। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে আশপাশের বাড়ি-ঘর-দোর। ভাঙে জানলার কাচ। পুরনো বাড়ির দেওয়ালে দেখা দেয় ফাটল। যেমনটা ঠিক হয় ভূমিকম্পে। বিস্ফোরণের পর নদীর দু’পারেই এলাকাবাসীর রাগ গিয়ে পড়ে পুলিশের ওপরই। এলাকার মানুষ উত্তেজিত হয়ে ছুটে যায় পুলিশের দিকে। সিআইডি এবং পুলিশ কর্মীদের বেদম মারধর করা হয় বলে অভিযোগ। সরকারি গাড়িতে ভাঙচুর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়। নৈহাটিতে জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি! নৈহাটির অপর পাড়েই চুঁচুড়া। সেখানে বিক্ষোভের মুখে পড়েন চন্দননগরের পুলিশ কমিশনার। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কাঁদানে গ্যসের শেল নিয়ে এলাকায় টহল দিতে শুরু করে পুলিশ বাহিনী। বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই উঠে এসেছে অন্য তত্ত্ব। বাজির মশলা নয়, মারাত্মক কিছু ছিল— দাবি করেছেন মুকুল রায়। ৩ জানুয়ারি, শুক্রবার। নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, উড়ে যায় ছাদ। ঘাটনাস্থলের ৪ কিলোমিটার দূরের এলাকাও কেঁপে ওঠে। এই ঘটনায় জীবন্ত পুড়ে মৃত্যু হয় চারজনের। একজন এখনও কলকাতার এমআর বাঙুর হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এর পরই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওই এলাকায় বেআইনি বাজি কারখানাগুলিতে অভিযান চালানো শুরু করে। বাজেয়াপ্ত হয় কয়েক টন মালমশলা। সে সব নিষ্ক্রিয় করতে গিয়েই বিস্ফোরণ বলে পুলিশ জানিয়েছে। দেবকের ঘটনার এক সপ্তাহের মধ্যেই এই বিস্ফোরণ। ঘটনার গুরুত্ব, তীব্রতা এবং ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে ট্যুইট করেছেন রাজ্যপাল। একমাত্র বিশেষ তদন্তকারী দলই ঘটনার আসল কারণ সামনে আনতে পারে বলে মতপ্রকাশ করেছেন তিনি। এই ঘটনা সরকারের চোখ খুলে দেওয়ার পক্ষে যথেষ্ট! মন্তব্য ধনকড়ের। পেশাদারিত্ব না ট্রেনিংয়ের অভাব? না স্রেফ গাফিলতি? নৈহাটিতে বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের পর পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। কতটা পরিমাণ বাজি একসঙ্গে নিষ্ক্রিয় করা হচ্ছিল? প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা কেন ছিল না? কেন বিস্ফোরণের ফলে এত ক্ষয়ক্ষতি হল? বাজির কারখানা থেকে উদ্ধার বিস্ফোরক থেকে এ ধরনের তীব্র ক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ কি হতে পারে? নানা মহল থেকে উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget