এক্সপ্লোর

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন তুলতে বিশেষ অধিকার প্রয়োগ নরেন্দ্র মোদির

একরাতের মধ্যেই গোটা ছবিটা কীভাবে পাল্টে গেল?

নয়াদিল্লি: মহারাষ্ট্রের মসনদে শেষ পর্যন্ত বসবেন কে? প্রশ্নটা ছিল, কে হবেন মুখ্যমন্ত্রী? দেবেন্দ্র ফড়নবীশ, নাকি উদ্ধব ঠাকরের?  মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দীর্ঘ টানাটানির পর বিজেপি-শিবসেনার শরিকি সম্পর্কে আপাতত ছেদ পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরয়ি বিরোধী আসনেও বসেছে শিবসেনা। এদিকে মহারাষ্ট্রে নতুন সমীকরণের জন্ম দিয়ে মোড় ঘুরিয়ে দেন এনসিপি নেতা শরদ পওয়ার। শুক্রবার ঘোষণা হয়,  এনসিপি, কংগ্রেসর সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতে চলেছেন উদ্ধব ঠাকরে। এরই মধ্যে, শনিবার সকালে নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে এনসিপি নেতা অজিত পওয়ারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ফেললেন দেবেন্দ্র। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অজিতও। এখন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই সরকার হবে বিজেপির। যেখানে শিবসেনার পরিবর্তে তাদের ‘বন্ধু’ হবে এনসিপি। যদিও এমনটা শেষ পর্যন্ত হবে কিনা, তা নিয়েও রয়েছে প্রবল সংশয়।

তবে এখন প্রশ্ন, একরাতের মধ্যেই গোটা ছবিটা কীভাবে পাল্টে গেল? কীভাবেই বা মহারাষ্ট্র থেকে উঠে গেল রাষ্ট্রপতি শাসন? প্রথম প্রশ্নের উত্তর অমিত শাহ। তাঁর কেরামতিতেই খেলা ঘুরিয়ে দিয়েছে বিজেপি। আর দ্বিতীয় উত্তর নরেন্দ্র মোদি। যিনি নিজের পদাধিকার বলে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে তুলে দিলেন রাষ্ট্রপতি শাসন।

মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনিতে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ছুঁয়ে যেতে হয় রাষ্ট্রপতিকে। তবে এক্ষেত্রে তা হয়নি। আর সেটা হয়নি কারণ, নরেন্দ্র মোদি তাঁর ক্ষমতাবলে ব্যবসায়িক বণ্টন নীতির (১৯৬১) ধারা ১২ প্রয়োগ করেছেন। চরম জরুরি অবস্থার সম্মুখীন হলে দেশের প্রধানমন্ত্রী এই ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন তুলে দিতে পারেন। আর মহারাষ্ট্রে একেবারে মোক্ষম সময়েই এই অধিকার প্রয়োগ করলেন নরেন্দ্র মোদি। যার ফলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে কোনও আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিলেন। আর তার পরই ডেপুটি অজিত পওয়ারকে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ফেললেন দেবেন্দ্র ফড়নবীশ। যদিও বিজেপির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। অন্যদিকে বিজেপি-র সঙ্গে 'বন্ধুত্ব' নিয়ে অজিত পওয়ার বলেন, “কোনও দলই মহারাষ্ট্রে সরকার গড়ার মতো অবস্থায় ছিল না। এদিকে রাজ্যের মানুষ একাধিক সমস্যায় জর্জরিত। কৃষক সমস্যাও রয়েছে। সেকারণেই আমরা একটা স্থায়ী সরকার চেয়েছি।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget