এক্সপ্লোর

নির্মলা সম্পর্কে 'নারীবিদ্বেষী' মন্তব্য, রাহুলকে নোটিস জাতীয় মহিলা কমিশনের

নয়াদিল্লি: জয়পুরে জনসভায় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সম্পর্কে রাহুল গাঁধীর বিতর্কিত মন্তব্য নারীবিদ্বেষী, আপত্তিকর, অনৈতিক। বলল জাতীয় মহিলা কমিশন। কংগ্রেস সভাপতিকে এজন্য আজ নোটিস পাঠিয়েছে তারা। নোটিসে বলা হয়েছে, ৯ জানুয়ারি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বেরনো সংবাদ রিপোর্ট কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে বিবেচনা করেছে, তাতে প্রকাশ, আপনার বিরুদ্ধে একজন মহিলা মন্ত্রী সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। কমিশনের প্রধান রেখা শর্মা ট্যুইট করেন, এক মহিলা কে কাহা মেরি রক্ষা কিজিয়ে, এই নারীবিদ্বেষী কথায় কী বোঝাতে চাইছেন রাহুল গাঁধী? উনি কি বলতে চান, মেয়েরা দুর্বল? দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রের একজন দক্ষ প্রতিরক্ষামন্ত্রীকে দুর্বল বলাটাই তো পরিহাস! গতকালই রাহুল কৃষক সভায় বলেন, ৫৬ ইঞ্চির বুকের ছাতিওয়ালা চৌকিদার পালিয়ে গেলেন, এক মহিলাকে বলে গেলেন, সীতারামনজি, আমায় বাঁচান। আমি নিজেকে রক্ষায় অক্ষম, রক্ষা করুন আমায়। নোটিসে কমিশন বলেছে, মিডিয়ায় প্রকাশ, আপনি নাকি বলেছেন, প্রধানমন্ত্রী পালালেন, এক ‘মহিলা’কে, বলে গেলেন তাঁকে বাঁচাতে, প্রচ্ছন্ন ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে। এহেন মন্তব্য চরম নারীবিদ্বেষী, আক্রমণাত্মক, অনৈতিক, তাতে সাধারণ ভাবে মহিলাদের সম্মান, মর্যাদার প্রতি চরম অশ্রদ্ধা ফুটে উঠেছে। কমিশন উঁচু পদে বসে থাকা দায়িত্বশীল লোকজনের এমন দায়িত্বজ্ঞানহীন, অবজ্ঞাসূচক মন্তব্যের তীব্র নিন্দা করছে কমিশন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, রাহুল গোটা দেশের সব মহিলাকে অপমান করেছেন ওই মন্তব্যে। তবে পরে রাহুলও মোদির সমালোচনার জবাবে ট্যুইট করেন, মোদিজি, আপনাকে প্রাপ্য শ্রদ্ধার সঙ্গে বলি, আমাদের সংস্কৃতিতে মহিলাদের সম্মান করার সংস্কৃতি পরিবার থেকেই শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget