এক্সপ্লোর

গোমাংস, শূয়োর খেতেন, ‘পন্ডিত’ ছিলেন না নেহরু, দাবি বিজেপি বিধায়ক আহুজার

জয়পুর: গোমাংস, শূয়োরের মাংস খেতেন, তাই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ‘পন্ডিত’ ছিলেন না, কংগ্রেস তাঁর নামের আগে শব্দটা বসিয়ে নিয়েছে বলে মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। দেশে যাবতীয় সামাজিক কুপ্রথা বহাল থাকার জন্য নেহরু-গাঁধী পরিবারকে দুষেছেন রাজস্থানের আলোয়ারের রামগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক, যিনি প্রায়ই নানা বিতর্কিত মন্তব্যে শিরোনামে আসেন। রাহুল গাঁধী তাঁর প্রয়াত ঠাকুমা ইন্দিরা গাঁধীকে দেখে মন্দিরে যাওয়া শিখেছেন, গতকাল রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলটের মন্তব্যের পাল্টা আহুজার দাবি, ইন্দিরার সঙ্গে কখনই রাহুল মন্দির দর্শনে যাননি। কেউ তাঁর দাবি ভুল প্রমাণ করে দেখাতে পারলে তিনি ইস্তফা দেবেন বলে ঘোষণা করেছেন আহুজা। এও বলেছেন, অশোক গেহলট, সচিন পাইলট, গুলাম নবি আজাদ সমেত কংগ্রেলে নেতাদের বলা উচিত, কবে রাহুল গাঁধীর পৈতে ধারণের অনুষ্ঠান হয়েছে। আমি ভুল হলে পদ ছাড়ব, নয়তো সচিন পাইলটেরই সরে দাঁড়ানো উচিত। কংগ্রেস ভোটে জেতার জন্য জাতপাতের তাস কাজে লাগায় বলেও অভিযোগ করেন আহুজা, নেহরু-গাঁধী পরিবারের সদস্যদের সব মূর্তি ও তাঁদের নামে বসানো সৌধগুলি ভেঙে দেওয়ার দাবিও করেন। আগেও নানা সময়ে শোরগোল ফেলেছেন আহুজা। জেএনইউ মাদক ব্যবহার, অবৈধ যৌন কার্য্যকলাপের আখড়া, সেখানে রোজ ৩ হাজারের বেশি ব্যবহার করা কনডোম, ২০০০ মদের বোতল পড়ে থাকে বলে ২০১৬-য় দাবি করেন তিনি। জেএনইউয়ের পড়ুয়াদের নানা ধরনের বেআইনি কার্য্যকলাপে জড়িত বলে অভিযুক্ত করে তারা ক্যাম্পাসে নগ্ন হয়ে ঘোরাফেরা করে বলেও জানান তিনি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget