এক্সপ্লোর

Victoria Memorial: নেতাজির ‘ভুয়ো’ চিঠি সরাল ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ

Netaji Subhash Chandra Bose: ‘নকল’ চিঠি সরানোর কথা জানানো হয়েছে, জানালেন সুগত বসু। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘ভুয়ো’ চিঠি সরাল ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেতাজি পরিবারের সদস্য সুগত বসুকে চিঠি দিয়ে জানাল ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। ‘নকল’ চিঠি সরানোর কথা জানানো হয়েছে, জানালেন সুগত বসু। 

ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রদর্শিত নেতাজির চিঠি ভুয়ো, সম্প্রতি এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে নেতাজি রিসার্চ ব্যুরো। ভুয়ো চিঠি সরিয়ে নেওয়ার আর্জি জানিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে চিঠি দেন সুগত বসু। তখন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ এ বিষয়ে খোঁজ নেওয়ার কথা জানায়। এরপর আজ সুগত বসুকে জানানো হল, সংশ্লিষ্ট চিঠি সরানো হয়েছে। 

২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘নির্ভীক সুভাষ’ নামে স্থায়ী একটি গ্যালারি এবং অন্যান্য বিপ্লবীদের নিয়ে ‘বিপ্লবী ভারত’ নামে একটি গ্যালারির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই নেতাজির ভুয়ো চিঠি প্রদর্শিত হচ্ছে। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে চিঠি দেন ইতিহাসবিদ সুগত বসু। তাঁর অভিযোগ, ১৯২১ সালের ২২ এপ্রিল সিভিল সার্ভিস থেকে নেতাজির ইস্তফার চিঠিটি শোভা পাচ্ছে ভিক্টোরিয়ায়, কিন্তু সে চিঠির হাতের লেখা নেতাজিরই নয়। এমনকী চিঠিতে বানানও ভুল আছে। তাছাড়াও সুগত বসুর দাবি, মহম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে নেতাজির যে ছবি ভিক্টোরিয়ায় প্রদর্শিত হচ্ছে তার কোনও বাস্তব অস্তিত্ব নেই। 

বসু পরিবারের দাবি, আসল চিঠিটি ১৯৭১ সালে লন্ডন থেকে সংগ্রহ করে এনেছিলেন নেতাজির ভ্রাতুষ্পুত্র শিশিরকুমার বসু এবং কৃষ্ণা বসু। বিগত ৫০ বছর ধরে আসল চিঠিটি রাখা আছে এলগিন রোডের নেতাজির বাড়িতে, মিউজিয়ামে। কৃষ্ণা বসুর ‘ইতিহাসের সন্ধানে’ বইতে সেই চিঠিটি ব্যবহারও করা হয়েছে। সুগত বসুর দাবি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে রাখা সেই চিঠির উৎস, নেতাজি রিসার্চ ব্যুরো বলা হলেও কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি।

২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠায় বিতর্ক বেঁধেছিল। প্রতিবাদে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভিক্টোরিয়াতেই প্রদর্শিত নেতাজির চিঠি নিয়ে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget