এক্সপ্লোর
বাজারে আসছে নতুন ২০ টাকার নোট, দেখুন কেমন হবে
পুরনো ২০ টাকার নোটগুলিও বৈধ।

নয়াদিল্লি: কিছুদিনের মধ্যেই বাজারে নতুন ২০ টাকার নোট ছাড়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। জানানো হয়েছে, মহাত্মা গাঁধী সিরিজের নতুন নোট হবে এটি। এই নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সই থাকবে। পুরনো ২০ টাকার নোটগুলিও বৈধ। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন ২০ টাকার নোটের রং হবে হলুদ। এই নোটের সামনের দিকে মহাত্মা গাঁধীর ছবি, গভর্নরের সই ছাড়াও থাকবে অশোক স্তম্ভ। নোটের পিছনের দিকে ছাপানোর বছর, স্বচ্ছ ভারতের লোগো ও স্লোগান, ইলোরা গুহার ছবি এবং দেবনাগরীতে ২০ লেখা থাকবে।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















