এক্সপ্লোর

নতুন লোকসভায় বিজেপির ২৬৫, কংগ্রেসের ৪৩ সাংসদ ‘কোটিপতি’, জানাল এডিআর

নবনির্বাচিত সাংসদদের ৪৭৫ জন ‘কোটিপতি’। এই তালিকায় সবার ওপরে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে তথা কংগ্রেস সাংসদ নকুল নাথ। অ্যাসোসিয়েসন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এ কথা জানিয়েছে।

নয়াদিল্লি: নবনির্বাচিত সাংসদদের ৪৭৫ জন ‘কোটিপতি’। এই তালিকায় সবার ওপরে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে তথা কংগ্রেস সাংসদ নকুল নাথ। অ্যাসোসিয়েসন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এ কথা জানিয়েছে। ৫৩৯ জন নতুন সাংসদদের সম্পত্তি ও ঋণ সংক্রান্ত হলফনামা খতিয়ে দেখে এই তথ্য জানতে পেরেছে এডিআর। ৫৪২ জন সাংসদের মধ্যে বিজেপির দুই এবং কংগ্রেসের একজন-মোট তিনজন সাংসদের হলফনামা হাতে পায়নি এডিআর। সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি ৩০৩ এবং কংগ্রেস ৫২ আসনে জয়ী হয়েছে। লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৫৪২ টিতে ভোটগ্রহণ করা হয়েছিল। অর্থশক্তির অপব্যবহারের কারণ দেখিয়ে নির্বাচন কমিশন ভেলোর লোকসভা আসনের নির্বাচন বাতিল করে। ওই আসনে নতুন করে নির্বাচনের দিন  পরে ঘোষণা করা হবে। ৫৪৫ সদস্য বিশিষ্ট লোকসভার বাকি দুই সদস্য মনোনীত। বিজেপির যে নতুন ৩০১ সাংসদের হলফনামা খতিয়ে দেখা হয়েছে তাঁদের মধ্যে ২৬৫ জন (৮৮ শতাংশ) ‘কোটিপতি’। অন্যদিকে, বিজেপির জোটসঙ্গী শিবসেনার ১৮ জন বিজয়ী সাংসদের সম্পদের পরিমাণ ১ কোটি টাকার বেশি। কংগ্রেসের ৫১ সাংসদের মধ্যে ৪৩ জন (৯৬ শতাংশ) ‘কোটিপতি’। একইভাবে ডিএমকে-র ২৩ জন নতুন সাংসদের মধ্যে ২২ জন (৯৬ শতাংশ), তৃণমূল কংগ্রেসের ২২ জন সাংসদের মধ্যে ২০ জন (৯১ শতাংশ) এবং ওয়াইএসআর কংগ্রেসের ২২ সাংসদের মধ্যে ১৯ জনই কোটিপতি। এডিআর জানিয়েছে, এই তালিকায় প্রথম তিনটি স্থানে রয়েছেন তিন কংগ্রেস সাংসদ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে জয়ী নকুল নাথের ঘোষিত সম্পদের পরিমাণ ৬৬০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে জয়ী বসন্তকুমার এইচ (৪১৭ কোটি টাকা, তৃতীয় স্থানে বেঙ্গালুরু গ্রামীন আসন থেকে জয়ী ডি কে সুরেশ (৩৩৮ কোটি টাকা)। লোকসভা নির্বাচনে জয়ীদের গড় সম্পদের পরিমাণ ২০.৯৩ শতাংশ। নতুন লোকসভার ২৬৬ জনের সম্পদের পরিমাণ ৫ কোটি টাকা বা তার বেশি। ২০০৯-এ লোকসভা নির্বাচনে জয়ী সাংসদের মধ্যে ৩১৫ জন (৫৮ শতাংশ) এবং ২০১৪-তে ৪৪৩ জন (৮২ শতাংশ) ছিলেন কোটিপতি। এডিআর জানিয়েছে,  নবনির্বাচিত সাংসদদের মধ্যে প্রায় অর্ধেকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। ২০১৪-র লোকসভার তুলনায় তা ২৬ শতাংশ বেশি।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget