এক্সপ্লোর

Nirjala Ekadashi: পালিত হচ্ছে নির্জলা একাদশী, জেনে নিন এই ব্রতর তাৎপর্য

Significance of Nirjala Ekadashi: উপবাস ভঙ্গের পরম সময় হল কাল ভোর ৫.২৪ মিনিট থেকে সকাল ৮.১২ মিনিটের মধ্যে।

নয়াদিল্লি: আজ নির্জলা একাদশী। বহু ধর্মপ্রাণ মানুষ এই দিনটি পালন করছেন। আজ ভোরে বহু মানুষ বারাণসীতে গঙ্গাস্নানের মাধ্যমে দিন শুরু করেন। গতকাল ২০ জুন বিকেল ৪.২১ মিনিট থেকে শুরু হয় একাদশী তিথি। এই তিথি শেষ হয়েছে আজ দুপুর ১.৩১ মিনিটে। তবে উপবাস ভঙ্গের পরম সময় হল কাল ভোর ৫.২৪ মিনিট থেকে সকাল ৮.১২ মিনিটের মধ্যে। কাল দ্বাদশী তিথি শেষ হচ্ছে সকাল ১০.২২ মিনিটে।

নির্জলা একাদশী পালন করা মোটেই সহজ নয়। সারা বছর ২৪টি একাদশী ব্রত রয়েছে। তার অন্যতম আজকের নির্জলা একাদশী। এই ব্রত পালন করার জন্য় সাহস ও সঙ্কল্প দরকার। ভগবান বিষ্ণুর ভক্তরা এই দিনটিতে জলও স্পর্শ করেন না। অনেকে বিষ্ণুর আশীর্বাদ লাভের আশায় পরপর দু’দিন উপবাস করেন। 

সারা বছর ধরে যতগুলি ব্রত পালন করেন পুণ্যার্থীরা, তার মধ্যে নির্জলা একাদশীই কঠিনতম। শাস্ত্রজ্ঞরা বলেন, এই একাদশী পালন করতে পারলে সবচেয়ে বেশি উপকার হয়। অনেকে সারা বছর ধরে ২৪টি একাদশী ব্রত পালন করতে পারেন না। তাঁরা শুধু নির্জলা একাদশী ব্রত পালন করেন।

নির্জলা একাদশী ‘পাণ্ডব একাদশী’, ‘ভীমসেনী একাদশী’ বা ‘ভীম একাদশী’ নামেও পরিচিত। জনশ্রুতি অনুযায়ী, মহাভারতের দ্বিতীয় পাণ্ডব ভীম একাদশীর দিনেও না খেয়ে থাকতে পারতেন না। ফলে তাঁকে বাদ দিয়েই চার পাণ্ডব ও তাঁদের স্ত্রী দ্রৌপদী একাদশী ব্রত পালন করতেন। এই ব্রত পালন করতে না পেরে মর্মাহত হয়ে মহর্ষী ব্যাসদেবের সাহায্যপ্রার্থী হন ভীম। তাঁকে ব্যসদেব উপদেশ দেন, বাকি একাদশী ব্রতগুলি পালন করতে না পারলেও, নির্জলা একাদশী পালন করা উচিত। সেই উপদেশ মেনে নির্জলা একাদশী পালন করেন ভীম। 

জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশ দিনে নির্জলা একাদশী ব্রত পালিত হয়। দশমী তিথি থেকে উপবাস শুরু করেন ভগবান বিষ্ণুর উপাসকরা। দ্বাদশী তিথির সকালে উপবাস পর্ব শেষ হয়। সূর্যোদয়ের আগে গঙ্গা, যমুনা, গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, কাবেরী সহ বিভিন্ন নদীতে স্নান সেরে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর পুজো করেন ভক্তরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget