এক্সপ্লোর

‘অর্থনীতি বোঝেন না নির্মলা সীতারমন’, বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী

ঘরেই কড়া সমালোচনার মুখে পড়লেন নির্মলা সীতারমন।

নয়াদিল্লি: উন্নতি তো নেই-ই উল্টে ক্রমাগত অধোগতির দিকে অগ্রসর হচ্ছে অর্থনীতি। একদিকে আর্থিক মন্দা আর অন্যদিকে বেকারত্ব, জোড়া সমস্যায় নাজেহাল কেন্দ্রের সরকার। তার ওপর দিনের পর দিন অর্থনীতির এই বেহাল অবস্থা নিয়ে নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল ও বামেরা লাগাতার নিশানা করছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। এই পরিস্থিতে এবার ঘরেই আরও কড়া সমালোচনার মুখে পড়লেন নির্মলা সীতারমন। তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারমন বলেছিলেন, “দেশের অর্থনীতির গতি শ্লথ হলেও তা কখনই মন্দা পরিস্থিতি তৈরি করেনি।” অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন সরব হতে দেখা গেল সুব্রহ্মণ্যম স্বামীকে।

অর্থনীতি নিয়ে কোনও জ্ঞানই নেই অর্থমন্ত্রীর। নির্মলা অর্থনীতির কিছুই বোঝেন না। মোদি মন্ত্রিসভার এই আস্থাভাজন মন্ত্রীর বিরুদ্ধে এমনই কড়া ভাষায় তোপ দাগলেন সুব্রহ্মণ্যম স্বামী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “অর্থমন্ত্রী অর্থনীতি বোঝেন না।” সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে যেভাবে সরকারি আধিকারিকদের দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাইক বাড়িয়ে দিচ্ছিলেন, তারও নিন্দা করেন তিনি।

একই সঙ্গে নির্মলা সীতারমনের কর্পোরেটদের কর ছাড়ের সিদ্ধান্তেরও সমালোচনা করতে শোনা যায় তাঁকে। সুব্রহ্মণ্যম স্বামী বলেন, “দেশের আসল সমস্যা কী? হতদরিদ্র মানুষের চাহিদা মেটাতে হবে। জোগান এখানে সমস্যা নয়। অথচ, দেখুন তিনি (নির্মলা সীতারমন) কী করছেন? তিনি কর্পোরেটদের কর ছাড় দিয়ে যাচ্ছেন। যার ফলে কর্পোরেটরা সুবিধা পাচ্ছে এবং জোগান আরও বাড়ছে।”

শুধু নির্মলাই নন, নরেন্দ্র মোদিকেও একহাত নিয়েছেন রাজ্যসভার এই সাংসদ। অর্থমন্ত্রী পদের জন্য একাধিকবার নিজের হয়ে ঢাক পিটিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। তবে তাঁকে মন্ত্রিত্বে আনা তো দূর, উল্টে মন্ত্রিসভা থেকেই দূরেই রাখা হয়। নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী হয়েছেন অরুণ জেটলি। তিনি অসুস্থ থাকায় মাঝে পীযূষ গয়ালকেও এই দায়িত্বে আনা হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় এসে নির্মলা সীতারমনকে অর্থমন্ত্রী করেছেন মোদি।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget