এক্সপ্লোর

‘এখানে কোনও দুষ্যন্ত নেই যার বাবা জেলে,’ হরিয়ানার প্রসঙ্গ টেনে বিজেপি-কে খোঁচা শিবসেনার

মহারাষ্ট্রে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫টি এবং শিবসেনা ৫৬টি আসন পেয়েছে।

মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর হরিয়ানায় সরকার গঠন হয়ে গেলেও, মহারাষ্ট্রে জটিলতা অব্যাহত। ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে বিজেপি-র সঙ্গে জোটসঙ্গী শিবসেনার দড়ি টানাটানি চলছে। এরই মধ্যে আজ ফের বিজেপি-কে আক্রমণ করল শিবসেনা। হরিয়ানার প্রসঙ্গ টেনে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের খোঁচা, ‘আমাদের এখানে কোনও দুষ্যন্ত নেই যার বাবা জেলে। আমরা ধর্ম ও সত্যের রাজনীতি করি। মহারাষ্ট্রের রাজনীতি অত্যন্ত জটিল। যদি কেউ আমাদের ক্ষমতা থেকে দূরে রাখতে চায়, তাহলে সেটা সম্মানের। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। লোকজন কতটা নীচে নামতে পারে, সেদিকে আমরা নজর রেখে চলেছি। আমাদের একমাত্র দাবি হল, লোকসভা নির্বাচনের আগে যে কথা হয়েছিল, সেই অনুযায়ী কাজ করতে হবে।’ মহারাষ্ট্রে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫টি এবং শিবসেনা ৫৬টি আসন পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই সরকার গঠন এবং মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি-র উপর চাপ বাড়াচ্ছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দাবি, ৫০-৫০ ফর্মুলা মেনে সরকার গঠন করতে হবে। শিবসেনার পক্ষ থেকে আদিত্য ঠাকরেকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী করার দাবিও তোলা হয়েছে শিবসেনার পক্ষ থেকে। যদিও বিজেপি এই দাবি মানতে নারাজ। এই পরিস্থিতিতে আজ ফের বিজেপি-কে আক্রমণ করে রাউত বলেছেন, ‘উদ্ধব ঠাকরেজি বলেছেন, আমাদের কাছে অন্য পথও খোলা আছে। তবে আমরা সেই পাপ করতে রাজি নই। শিবসেনা সবসময় সত্যের রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য লালায়িত নই। আমরা গণতন্ত্রকে হত্যা বা সবাইকে নীতিশিক্ষা দিতে পারি না। শিবসেনা সবসময় নিজেকে এই ধরনের রাজনীতি থেকে দূরে রেখেছে।’ রাউত আরও বলেছেন, ‘মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা ঠিক করবেন উদ্ধব ঠাকরেজি। তবে মহারাষ্ট্রের মানুষের মতোই আমরাও চাই আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী হোন।’

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget