এক্সপ্লোর

জঙ্গিদের হুমকির মুখে কাশ্মীরে পরপর ইস্তফা পুলিশকর্মীদের, এখনও পর্যন্ত কাজ ছেড়েছেন ৩৫ জন, খবর অস্বীকার করল স্বরাষ্ট্রমন্ত্রক

শ্রীনগর: জঙ্গি হুমকির জেরে কাশ্মীর উপত্যকায় স্পেশাল পুলিশ অফিসার ওরফে এসপিও-দের পদত্যাগ অব্যাহত। এখনও পর্যন্ত ৩৫ জন ইস্তফা দিয়েছেন বলে খবর। চাকরি ছাড়ার পর সেই ভিডিও তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিরা ৩ পুলিশকর্মীকে অপহরণ করে হত্যা করায় ইস্তফা দেওয়া এসপিও-র সংখ্যা বেড়ে গিয়েছে এক লাফে। যদিও এসপিও-রা প্রাণভয়ে ইস্তফা দিচ্ছেন বলে যে খবর, তা অস্বীকার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা বলেছে, হিজবুল মুজাহিদিনের হাতে ৩ পুলিশকর্মীর মৃত্যুর জেরে কোনও এসপিও ইস্তফা দেননি। স্থানীয় সংবাদমাধ্যম এমন কথা বলছে ঠিকই কিন্তু রাজ্য পুলিশ এ কথা স্বীকার করছে না। পাশাপাশি স্থানীয় পুলিশও দাবি করছে, এমন কিছু ঘটেনি, জঙ্গিদের মিথ্যে প্রচার ছাড়া এ আর কিছু নয়। স্বরাষ্ট্র মন্ত্রক আরও বলেছে, জম্মু কাশ্মীরের পুলিশকর্মীরা যথেষ্ট সাহসী ও সক্ষম, আগামী পঞ্চায়েত ও পুরসভা ভোটে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় চ্যালেঞ্জ সামাল দিতে তাঁরা তৈরি। ৩০,০০০-এর বেশি এসপিও আছেন কাশ্মীরে, কিছুদিন পর পর তাঁদের কাজকর্ম নিয়ে সমীক্ষা চলে। জঙ্গিরা প্রচার করার চেষ্টা করছে, যে সব এসপিও-র কাজের পুনর্নবীকরণ হয়নি, তাঁরা ইস্তফা দিচ্ছেন। মন্ত্রক বলেছে, কাশ্মীরে ইতিমধ্যেই ব্যাকফুটে চলে গিয়েছে জঙ্গিরা। এ বছর শুধু সোপিয়ান জেলাতেই ২৮ জন জঙ্গিকে খতম করা হয়েছে। রাজ্য পুলিশ জঙ্গিদের একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখতে পেরেছে, ফলে হতাশ হয়ে পড়েছে তারা। তার জেরেই পুলিশকর্মীদের পদত্যাগের প্রচার বলে তাদের দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget