এক্সপ্লোর

ভারতের সঙ্গে প্রচলিত যুদ্ধ বাঁধলে হারবে পাকিস্তান, স্বীকারোক্তি ইমরানের, দিলেন পরমাণু-হুমকি

ইমরান বলেন, যদি কোনও প্রচলিত যুদ্ধে দেখি যে আমরা হেরে যাচ্ছি, তখন আমাদের কাছে দুটি বিকল্প থাকবে-- হয় সমর্পণ করা অথবা মুক্তির জন্য মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া।

ইসলামাবাদ: ভারতের সঙ্গে প্রচলিত যুদ্ধ বাঁধলে হারতে পারে পাকিস্তান। স্বীকারোক্তি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। কিন্তু, একইসঙ্গে তাঁর অভিমত, দুই পরমাণু-শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধলে, তা প্রচলিত যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। একটি বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, আমি স্পষ্ট মনে করি, যদি দুই পরমাণু-শক্তিধর রাষ্ট্রের মধ্যে প্রচলিত যুদ্ধ বাঁধে, তা পরমাণু-যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তিনি যোগ করেন, যদি কোনও প্রচলিত যুদ্ধে দেখি যে আমরা হেরে যাচ্ছি, তখন আমাদের কাছে দুটি বিকল্প থাকবে-- হয় সমর্পণ করা অথবা মুক্তির জন্য মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। ইমরান আরও বলেন, আমি জানি, পাকিস্তান মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে। আর যখন কোনও পরমাণু-শক্তিধর রাষ্ট্র মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে, তাহলে তার ফল অন্যরকম হয়। পাক প্রধানমন্ত্রীর দাবি, এই সব পরিণতির কথা ভেবেই তিনি কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জ ও আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়েছে। তিনি বলেন, আমরা রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হয়েছি। আমরা প্রত্যেক আন্তর্জাতিক মঞ্চের দ্বারস্থ হয়েছি। ওদের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। কারণ, তা না হলে, একটা বড় বিপর্যয় হতে পারে, যার প্রভাব ভারতীয় উপমহাদেশের সীমানা ছাড়িয়ে যেতে পারে। যদিও সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রী এ-ও স্বীকার করে নেন যে, আন্তর্জাতিক মহল তাদের দাবিকে গুরুত্ব দেয়নি। ইমরান বলেন, আইন পাস করিয়ে কাশ্মীরকে নিজেদের মূল ভূখণ্ডের অঙ্গ হিসেবে যুক্ত করে নিয়েছে ভারত। ভারতের কাছে কাশ্মীর এখন আর বিতর্কিত অংশ নয়। দুঃখের বিষয়, এই নিয়ে আন্তর্জাতিক মহলের থেকে যা সাড়া আশা করেছিলাম, তা পাইনি। প্রসঙ্গত, গতমাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এরসঙ্গে, জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ-- দুটি পৃথক কেন্দ্র-শাসিত অঞ্চল গঠন করেছে কেন্দ্র। এই মর্মে সংসদে পাস হয়ে গিয়েছে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল। এই প্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রী ইমরান মনে করেন, কাশ্মীর নিয়ে এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে আলোচনা করে কোনও লাভ নেই। ইতিমধ্যেই, ভারতের সঙ্গে কূটনৈতিক স্তরে আলোচনা কমিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্ত বাণিজ্য বন্ধ থেকে শুরু করে আকাশ সীমা ব্যবহার না করতে দেওয়া ও ট্রেন পরিষেবা স্থগিত রাখার মতো সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এছাড়া, সংসদে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পাস হওয়ার পর থেকেই যুদ্ধের হুমকি দিয়ে আসছে প্রতিবেশী রাষ্ট্র। যদিও নয়াদিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর হল ভারতের অভ্যন্তরীণ বিষয়। ফলে, এখানে অন্য দেশের হস্তক্ষেপের কোনও এক্তিয়ার নেই। ভারতের এই অবস্থানকে সমর্থন করেছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলি। পাশাপাশি, পাকিস্তানকে তারা পরামর্শ দিয়েছে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget