এক্সপ্লোর

বিহারে মানসিক প্রতিবন্ধী মেয়েদের শেল্টার হোমে দুই আবাসিকার রহস্যজনক মৃত্যুতে গ্রেফতার প্রাক্তন মডেল এনজিও সেক্রেটারি

পটনা: বিহারে মানসিক প্রতিবন্ধী মেয়েদের শেল্টার হোম ‘আসরা’-য় সম্প্রতি দুই আবাসিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতারি। পটনার রাজীব নগর থানার অধীনে নেপালি নগর এলাকার ওই হোম চালাত যে এনজিও, তার ম্যানেজার ও সেক্রেটারিকে গ্রেফতার করল পুলিশ। রাজীব নগর থানার স্টেশন হাউস অফিসার রোহন কুমার জানান, গতকাল রাতে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এঁদের মধ্যে অনুমায়া নামের এনজিও-র ম্যানেজার চিরন্তন কুমার ও সেক্রেটারি মনীষা দয়াল গ্রেফতার হয়েছেন। দুজনকে জেরা করছে উচ্চ পর্যায়ের তদন্তকারী দল। তাতে আছেন জেলাশাসক কুমার রবি ও এসএসপি মনু মহারাজ। বাকি দুই অভিযুক্ত, ওই হোমের সঙ্গে যুক্ত এক ডাক্তার ও এক নার্স দুই আবাসিকার মৃত্যুর পর থেকেই পলাতক। একটি সূত্রে বলা হচ্ছে, প্রাক্তন মডেল মণীষাই ওই হোমের মালকিন। পটনার ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পাশাপাশি সমাজসেবা করা বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। বিহারের নামী ফিল্ম ডিস্ট্রিবিউটরের ঘনিষ্ঠ। মহাগঠবন্ধনের আমলে মন্ত্রী থাকা আরজেডির এক বড় নেতার শ্বশুরবাড়ির দিকের একজন। নিজের ফেসবুক প্রোফাইলে মণীষা বর্তমান ও প্রাক্তন শাসক শিবিরের বেশ কিছু নেতার সঙ্গে ছবি দিয়েছেন, যাঁদের মধ্যে আছেন জেডি (ইউ)এর শ্যাম রজক, আরজেডির প্রাক্তন মন্ত্রী শিবচন্দ্র রাম, আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তেওয়ারি, কেন্দ্রীয় মন্ত্রী উপেন্দ্র কুশওয়া। মণীষা বিহারে কর্পোরেট ক্রিকেট লিগ আয়োজনেও ছিলেন। ফেসবুক প্রোফাইলে ২০১০ থেকে অনুমায়া হিউম্যান রিসোর্স ফাউন্ডেশন, আত্মা ফাউন্ডেশন, ভামা শাহ ফাউন্ডেশনের মতো একাধিক এনজিও-র সঙ্গে যুক্ত থাকার দাবি করেছেন মণীষা। মুজফফরনগরের আশ্রয় হোমে যৌন কেলেঙ্কারির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই ‘আসরা’ হোমে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। রবি সাংবাদিকদের বলেন, দুই আবাসিকার ময়না তদন্তের রিপোর্টে বাইরে থেকে আঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। তবে ওদের ভিসেরা রিপোর্ট পরবর্তী পরীক্ষার জন্য সংরক্ষিত রাখা হয়েছে। ১৭ বছরের পুনম ও ৪০ বছরের বাবলি, ওই হোমের এই দুই আবাসিকা গত ১০ ও ১১ –র মাঝের রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের পিএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান সেখানকার ডাক্তাররা। হাসপাতাল সূত্রের দাবি, পোস্ট মর্টেম হয়েছে দুজন এসআইয়ের সামনে। কিন্তু কেন তাঁরা সংশ্লিষ্ট থানাকে তা জানাননি, সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন পদস্থ পুলিশ অফিসাররা। বিহারের সমাজ কল্যাণ ডিরেক্টর রাজ কুমার জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ দুই মহিলাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানালেও তাঁর দপ্তরের যে প্রতিনিধি ওঁদের সঙ্গে গিয়েছিলেন, তিনি বলেছেন, চিকিত্সা চলাকালীন মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget