এক্সপ্লোর

প্লাজমা থেরাপিতে করোনা আক্রান্তের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানাল দিল্লির হাসপাতাল

৪ এপ্রিল দিল্লির বাসিন্দা ওই রোগী করোনা আক্রান্ত বলে জানা যায়। সেদিনই তিনি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।

  নয়াদিল্লি: প্লাজমা থেরাপিতে এক করোনা আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সংশ্লিষ্ট রোগী সঙ্কটজনক অবস্থায় ছিলেন। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। কিন্তু প্লাজমা থেরাপির পর তিনি সঙ্কটমুক্ত হচ্ছেন। তাঁকে ভেন্টিলেটরের বাইরে আনা হয়েছে। ৪৯ বছর বয়সি এই ব্যক্তির উপরেই প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ করা হল। এক বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে দক্ষিণ দিল্লির সাকেতের ম্যাক্স হাসপাতাল। ৪ এপ্রিল দিল্লির বাসিন্দা ওই রোগী করোনা আক্রান্ত বলে জানা যায়। সেদিনই তিনি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়। এরই মধ্যে তাঁর নিউমোনিয়া হয়। ৮ এপ্রিল তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষকে প্লাজমা থেরাপি প্রয়োগ করার অনুরোধ জানান। এই চিকিৎসা পদ্ধতিতে, করোনামুক্ত হওয়া কোনও ব্যক্তির শরীর থেকে অ্যান্টিবডি নিয়ে রোগীর শরীরে প্রয়োগ করা হয়। এক্ষেত্রে রোগীর পরিবারই এক ব্যক্তিকে নিয়ে আসেন। ১৪ এপ্রিল রাতে প্লাজমা থেরাপি হয়। চারদিন পর থেকেই তাঁর উন্নতি হতে থাকে। তিনি এখন অনেক ভাল আছেন। প্রথম প্লাজমা থেরাপির বিষয়ে ম্যাক্স হেলথকেয়ারের গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর সন্দীপ বুধিরাজা জানিয়েছেন, ‘প্লাজমা থেরাপিতে কাজ হওয়ায় আমরা খুশি। এর ফলে এই কঠিন সময়ে চিকিৎসার নতুন পথ খুলে গেল। তবে প্লাজমা থেরাপি কোনও জাদু নয়। অন্যান্য সব ধরনের চিকিৎসা একইসঙ্গে হয়েছে।  প্লাজমা থেরাপির ফলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। শুধু প্লাজমা থেরাপিতে কাজ হয়েছে, এটা বলা যাবে না।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget