এক্সপ্লোর

BJP Foundation Day: মানুষ বলছে দেশ বদলে যাচ্ছে, বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে বার্তা মোদির

Narendra Modi: ‘এখনও দেশে দুই ধরনের রাজনীতি চলে। এক রাজনীতি হল পরিবারতান্ত্রিক, অপর রাজনীতি হল রাষ্ট্রনীতি’, বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির।

নয়াদিল্লি: আজ বিজেপি-র (BJP) ৪২ তম প্রতিষ্ঠা দিবস। দিল্লিতে দলের সদর দফতরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Syama Prasad Mukherjee) ও দীনদয়াল উপাধ্যায়ের (Deendayal Upadhyaya) মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে অনুষ্ঠানের সূচনা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

এরপর করোলবাগ থেকে জে পি নাড্ডার নেতৃত্বে পদযাত্রা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ১৫ দিন প্রতিটি রাজ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে বিজেপি।

ভারত মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, বললেন নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি বলেন, ‘এবারের প্রতিষ্ঠা দিবস তিনটি কারণে খুব গুরুত্বপূর্ণ। এবার স্বাধীনতার অমৃত মহোৎসবের বছর। চার রাজ্যে জয় বিজেপি-র দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিজেপি-র প্রত্যেক কর্মী দেশের স্বপ্নপূরণের প্রতিনিধি। রাজ্যসভায় প্রথম কোনও দলের ১০০ প্রতিনিধি। দেশের সঙ্কল্পের সঙ্গে নিরন্তর জুড়ে থাকতে হবে। দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। একসময় মানুষ ভাবত, সরকারে যেই আসুক কোনও উন্নতি হবে না। আজ মানুষ বলছে, দেশ বদলে যাচ্ছে। গোটা বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। কিন্তু ভারত মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। করোনাকালে গোটা দুনিয়া দেখেছে, ৮০ কোটি গরিব মানুষকে ভারত বিনামূল্যে রেশন দিয়েছে। রফতানিতে দেশ ৩০ লক্ষ কোটির লক্ষ্যপূরণ করেছে।’

বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির

বিরোধীদের আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। জনকল্যাণমূলক প্রকল্পগুলি ১০০ শতাংশ পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছি। প্রান্তিক মানুষের কাছেও সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের দেশে কিছু রাজনৈতিক দল ভোট ব্যাঙ্কের রাজনীতি করে এসেছে। মিথ্যে প্রতিশ্রুতি, দুর্নীতি করে ভোট ব্যাঙ্কের রাজনীতি করা হয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি, দুর্নীতি করে ভোট ব্যাঙ্কের রাজনীতি করা হয়েছে। মানুষের জন্য কাজ করাই বিজেপির প্রথম উদ্দেশ্য। গত কয়েকটি নির্বাচনে বিজেপি-র জয়ের কারিগর ছিলেন মহিলারা। দেশ মহিলাদের নতুন ক্ষমতা দিয়েছে। মহিলাদের স্বাস্থ্য থেকে রান্নাঘর, রেশনের ব্যবস্থা করা হয়েছে। ‘দেশের উন্নতিতে মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। আমাদের জন্য রাজনীতি ও রাষ্ট্রনীতি একসঙ্গে চলে। কিন্তু এখনও দেশে দুই ধরনের রাজনীতি চলে। এক রাজনীতি হল পরিবারতান্ত্রিক, অপর রাজনীতি হল রাষ্ট্রনীতি। এই পরিবারতান্ত্রিক দলগুলি দেশের যুবশক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেশের উন্নয়নের সঙ্গে আপস করে দুর্নীতি করেছে। পরিবারতান্ত্রিক দলগুলি সংবিধান বোঝে না। পরিবারতান্ত্রিক দলগুলির বিরুদ্ধে বিজেপি লড়াই চালিয়ে যাবে। সেই সব দলগুলিকে না হারানো পর্যন্ত লড়াই চলবে।’

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget