এক্সপ্লোর

মন কি বাত: 'ভারতের মৃত্যুর হার কম, লড়াই এখনও গুরুত্বপূর্ণ, আরও বেশি সাবধান হতে হবে', করোনা নিয়ে বললেন মোদি

‘উমপুনে ক্ষতিগ্রস্ত বাংলা-ওড়িশার অবস্থা দেখেছি। যে সাহসের সঙ্গে ঝড়ের মোকাবিলা হয়েছে, তা প্রশংসনীয়। গোটা দেশ তাঁদের পাশে আছে।’

নয়াদিল্লি:

#UPDATES

  • 'করোনার বিরুদ্ধে লড়াই চলছে জোরদার লড়াই। আগের থেকে পরিস্থিতির উন্নতি।'
  • 'অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুর হার কম। যা মৃত্যু হয়েছে, তার জন্য আমরা দুঃখিত।'
  • 'প্রত্যেক দেশবাসী একত্রে লড়ছেন। দেশবাসীর সঙ্কল্প শক্তি আর সেবা শক্তি কাজে দিয়েছে।'
  • 'এই পরিস্থিতিতে আরও বেশি সাবধান হওয়া দরকার। সেবায় নিজেদের নিয়োজিত করেছেন অসংখ্য মানুষ।'
  • 'বহু মানুষ নমো অ্যাপের মাধ্যমে অনেক কিছু জানাচ্ছেন। সঙ্কটের সময় দেশবাসীর উদ্ভাবনী শক্তির প্রশংসা প্রাপ্য।'
  • 'ধীরে ধীরে অর্থনীতি ফিরছে ছন্দে। দিনরাত কাজ করছেন রেল কর্মচারীরা। এই রেল কর্মচারীরাও করোনা যোদ্ধাদের সামনের সারিতে। গরিব-শ্রমিকদের উপর আঘাত সবচেয়ে বেশি। ’
  • ‘পূর্ব ভারতের উন্নতিতে সবচেয়ে জোর। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।’
  • ‘জেলা-রাজ্য-দেশকে আত্মনির্ভর করতে হবে। এই আত্মনির্ভরতা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।’
  • ‘দেশীয় দ্রব্যের ব্যবহার বাড়ছে। বিদেশ থেকে রফতানির পরিমাণ কমছে।’
  • ‘বিদেশের নেতারা আয়ুর্বেদ আর যোগ নিয়ে প্রশ্ন করছেন। বিদেশের মাটিতে এসবের জনপ্রিয়তা বাড়ছে। বিদেশ থেকে অনলাইন যোগ শেখার প্রবণতা বাড়ছে।’
  • ‘আয়ুশ মন্ত্রালয় যোগ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে। তিন মিনিটের ভিডিওতে আসন করে, এর উপকারিতা বলুন। সবাইকে এই প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ করছি।’
  • ‘আয়ুষ্মান ভারত প্রকল্পে ১ কোটি পরিবার উপকৃত হয়েছে। এর ফলে দেশবাসীর ১৪ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।’
  • ‘উমপানে ক্ষতিগ্রস্ত বাংলা-ওড়িশার অবস্থা দেখেছি। যে সাহসের সঙ্গে ঝড়ের মোকাবিলা হয়েছে, তা প্রশংসনীয়। ‘গোটা দেশ তাঁদের পাশে আছে।’
  • ‘দেশের বড় অংশ পঙ্গপালের হানায় বিপর্যস্ত। সবাই মিলে একজোট হয়ে কৃষির ক্ষতি সামলে নেব। কৃষকদের আমরা সাহায্য করছি।’
  • ‘করোনার ফলে দূষণ কমেছে। আমাদের বৃষ্টির জল ধরে রাখতে হবে। সাবেকি জল সংরক্ষণের উপায় গ্রহণ করতে হবে। চলতি বছরে জল সংরক্ষণ হোক সবচেয়ে জরুরি।’
  • ‘বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতির সেবা করুন, গাছ লাগান। গরম বাড়ছে, পাখিদের জন্য পাত্রে জল ভরে রাখুন।’
  • ‘করোনার বিরুদ্ধে লড়াই এখনও অসম্ভব গুরুত্বপূর্ণ। ২ গজের পারস্পরিক ব্যবধান, মাস্ক এখনও গুরুত্বপূর্ণ।’

আজ, রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আর আজ সকাল ১১টায় সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' অনুষ্ঠান।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবগত করেন প্রধানমন্ত্রী। আরোগ্য সেতু অ্যাপ থেকে আয়ুষ্মান ভারত-এর প্রসঙ্গে কথা বলেন মোদি।

শনিবারই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়। কনটেনমেন্ট জোনের বাইরে ১ জুন থেকে পর্যায়ক্রমে কী কী ক্ষেত্র খোলা হবে, সেখানে বলা হয়েছে।

প্রসঙ্গত, গতকালই কেন্দ্রে ক্ষমতার এক বছর পূর্ণ করেছে দ্বিতীয় মোদি সরকার। ঠিক তার পরের দিনই প্রধানমন্ত্রীর মন কি বাত সম্প্রচারিত হল।

এদিনের সম্প্রচার 'মন কি বাত' অনুষ্ঠানের ৬৪তম। কোভিড-১৯ সংক্রমণের কারণে দেশের পরিস্থিতির ওপরই বেশি মনোনিবেশ করেছেন মোদি। এই লকডাউনের সময়ে গরিব, পরিযায়ী ও দুর্গতদের সাহায্য করার আহ্বান জানান তিনি।

মোদি এর আগে জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াই হল মানব-চালিত। কারণ জনতা ও প্রশাসন এই লড়াই একসঙ্গে চালাচ্ছে। গত ২৪ মার্চ দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা পরবর্তীকালে পর্যায়েক্রমে বাড়ানো হয় ৩১ মে পর্যন্ত।

শনিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী, দেশে একদিন সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে শনিবার। ওইদিন প্রায় ৮ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩।

এর মধ্যে চিকিৎসাধীন ৮৬ হাজার ৪২২ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৭০ জন। গত ২৪-ঘণ্টায় মারা গিয়েছেন ২৬৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪,৯৭১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget