এক্সপ্লোর

ট্যুইট করে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

আজ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ভারতের মহিলা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নয়াদিল্লি ও কলকাতা: ট্যুইট করে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ভারতের মহিলা দলকেও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ট্যুইটে লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে ভারত ও সারা বিশ্বের মহিলাদের শুভেচ্ছা জানাই। আজকের দিনটি উন্নত সমাজ, দেশ ও বিশ্ব গড়ার ক্ষেত্রে মহিলাদের অক্লান্ত পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকা উদযাপনের মুহূর্ত। মহিলাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ফের আমাদের শপথ নিতে হবে। মহিলারা যাতে আশা ও উচ্চাকাঙ্খা পূরণ করার পথে এগিয়ে যেতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।’ প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমাদের নারীশক্তিকে কুর্ণিশ জানাই। আমার কয়েকদিন আগের ঘোষণা অনুযায়ী, সাতজন মহিলা আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের জীবনের ঘটনা সবার সঙ্গে ভাগ করে নেবেন। তাঁরা হয়তো আপনাদের সঙ্গে কথাও বলবেন। সারা দেশে মহিলারা দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছেন। এই মহিলারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন। তাঁদের লড়াই ও উচ্চাকাঙ্খা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। তাঁদের এই সাফল্য উদযাপন করতে হবে এবং তাঁদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।’ মুখ্যমন্ত্রীর ট্যুইট, ‘মহিলারা আমাদের সমাজের স্তম্ভ। তাঁরা আমাদের গর্ব। আন্তর্জাতিক নারী দিবসে সারা বিশ্বের মা-বোনেদের অভিনন্দন জানাই। কন্যাশ্রী থেকে রূপশ্রী, আমাদের সরকার মহিলাদের কল্যাণ ও ক্ষমতায়নের বিষয়ে দায়বদ্ধ। আমাদের সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে ক্ষমতাশালী করে তোলার কাজ চালাচ্ছে। মহিলাদের পরিবারের প্রধান হিসেবে গণ্য করে তাঁদের নামে স্বাস্থ্যসাথী বিমার কার্ড দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget