এক্সপ্লোর

বন্যায় ভাসছে গ্রাম, ২ শিশুকে কাঁধে তুলে উদ্ধার কনস্টেবলের, ভিডিও ভাইরাল

“পৃথ্বীরাজ সেই সকল সরকারি কর্মীদের মধ্য একজন, যার কঠোর পরিশ্রম, নিষ্ঠা সবার জন্য একটা উজ্জ্বল উদাহরণ।”

আমদাবাদ: ঘটনাটা শনিবারের। গুজরাতের বন্যাকবলিত মোরভি জেলার কল্যাণপুর গ্রামে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করতে গিয়েছিল গুজরাট পুলিশের একটি দল। সেখানে গিয়ে তাঁরা দেখেন ৪২ জন গ্রামবাসী আটকে রয়েছেন। এদের মধ্যে ছিল ১৭ শিশুও। উদ্ধারকর্মে নিয়োজিত পুলিশকর্মী সহ সেই অঞ্চলের সাঁতারুরা মিলে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রাও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ ফেলে কনস্টেবল পৃথ্বীরাজ জাদেজার একটি ভিডিও। যেখানে দেখায় যায়, কোমর ডোবা জলে দুই শিশুকে নিজের কাঁধে তুলে নিয়ে হেঁটে চলেছেন পৃথ্বীরাজ। প্রায় ৮০০ মিটার পথ, ওমন প্রতিকূলতাকে জয় করে শিশুদের প্রাণরক্ষা করেন তিনি।

এই ভিডিও ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ড হয়েছে। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই পৃথ্বীরাজ আক্ষরিক অর্থেই হয়ে উঠেছেন ‘ন্যাশনাল হিরো’। যদিও কনস্টেবল পৃথ্বীরাজ জানিয়েছেন, তিনি কেবলমাত্র নিজের দায়িত্ব নির্বাহ করেছেন। তাঁর কথায়, “মোরভি জেলার কল্যাণপুরে ৪২ জন গ্রামবাসী আটকে ছিলেন। তাদের মধ্যে ছিল ১৭ শিশু। ওখানে জলস্তর ক্রমশ বাড়ছিল। আমরা কেবল নিজের দায়িত্বই পালন করেছি, এর থেকে বেশি কিছু নয়।”

পৃথ্বীরাজের এই দায়িত্বপরায়ণাতার কথা জানার পরই তাঁকে ফোন করেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। কনস্টেবল পৃথ্বীরাজকে তাঁর এই দায়িত্বপালনের জন্য প্রশংসাও করেন তিনি। খোঁজ নেন শরীর স্বাস্থ্য নিয়েও। পরে পৃথ্বীরাজের ভিডিওটি ট্যুইটও করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাতে তিনি লেখেন, ‘এ ম্যান ইন ইউনিফর্ম অন ডিউটি’। তিনি আরও লেখেন, “পৃথ্বীরাজ সেই সকল সরকারি কর্মীদের মধ্য একজন, যার কঠোর পরিশ্রম, নিষ্ঠা সবার জন্য একটা উজ্জ্বল উদাহরণ।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget