এক্সপ্লোর

বিতর্কিত বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর প্রতিরক্ষামন্ত্রকের সংসদীয় কমিটিতে, দেশের অপমান, বলল কংগ্রেস

২১ সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহকে ভোপালে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন প্রজ্ঞা।

নয়াদিল্লি: প্রতিরক্ষা মন্ত্রকের সংসদীয় কনসালটেটিভ কমিটিতে মনোনীত হলেন প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২১ সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ভোপালের বিতর্কিত বিজেপি সাংসদের এই কমিটিতে জায়গা হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের আপত্তির কারণ, প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া অভিযোগ খারিজ করার পর ২০১৭-র এপ্রিল স্বাস্থ্যজনিত কারণে প্রজ্ঞার জামিনের আবেদন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। বর্তমানে বেআইনি কার্যকলাপ (রোধ) আইন বা ইউএপিএ-র আওতায় একাধিক অভিযোগে বিচার চলছে তাঁর। সর্বশেষ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহকে ভোপালে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন প্রজ্ঞা। কংগ্রেস প্রজ্ঞাকে ওই কমিটিতে মনোনীত করার পদক্ষেপকে ‘দেশের প্রতিরক্ষা বাহিনী ও প্রত্যেক ভারতীয়ের অপমান’ বলে জানিয়েছে। দলের সরকারি ট্যুইটার হ্যান্ডলে বলা হয়েছে, সন্ত্রাসে অভিযুক্ত, অন্ধ গডসে-ভক্ত প্রজ্ঞা ঠাকুরকে বিজেপি সরকার প্রতিরক্ষা মন্ত্রকের সংসদীয় কমিটির সদস্য হিসাবে মনোনীত করেছে। এভাবে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনী, দেশের বিদগ্ধ সাংসদদের ও প্রতিটি ভারতবাসীকে হেয় করা হল। প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণও মোদী সরকারকে খোঁচা দিয়ে ট্যুইট করেছেন, প্রজ্ঞা সিংহ ঠাকুরকে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় প্যানেলে মনোনীত করা হয়েছে। প্রজ্ঞা নাথুরাম গডসেকে ‘দেশপ্রমিক’ আখ্যা দেওয়ায় নরেন্দ্র মোদী বলেছিলেন, মালেগাঁও বিস্ফোরণ মামলার আসামীকে কখনও ক্ষমা করতে পারবেন না। তবে দেশের প্রতিরক্ষায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একজন স সন্ত্রাস মামলার আসামীই সবচেয়ে যোগ্য লোক দেখা যাচ্ছে!

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget