এক্সপ্লোর

প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ বিদায়, পিপিই পরে শেষকৃত্য পুত্র অভিজিতের

গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে।

নয়াদিল্লি: করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য। পিপিই পরে শেষকৃত্যে অংশ নেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। আজ সকাল ৯টা ১০ মিনিটে সেনা হাসপাতাল থেকে বের করা হয় প্রণবের মরদেহ। ৯টা ২০ মিনিটে ১০ নম্বর রাজাজি মার্গের বাসভবনে পৌঁছয় শববাহী শকট। সেখানে দু’ ঘণ্টা শায়িত ছিল প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। করোনা আবহে সামাজিক দূরত্ব-বিধি ও সমস্ত রকম সতর্কতা মেনেই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। সকাল পৌনে ১০টা নাগাদ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সকাল ১০টায় প্রণবের বাসভবনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠাকে সমবেদনা জানান তিনি। সকাল ১০টা ৫ মিনিটে শেষ শ্রদ্ধা জানাতে প্রাক্তন রাষ্ট্রপতির রাজাজি মার্গের বাসভবনে যান উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল ১০টা ১৮-য় তাঁর বাসভবনে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল ১০টা ৪৭-এ প্রণবের বাসভবনে যান সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন। সকাল ১০টা ৫০-এ রাজাজি মার্গের বাসভবনে গিয়ে প্রণবকে শেষ শ্রদ্ধা জানান রাহুল গাঁধী। এছাড়াও, প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ বহু নেতা-মন্ত্রী। রাজাজি মার্গের বাসভবনে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর গান স্যালুট। দুপুর ১টায় রাজাজি মার্গের বাড়ি থেকে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে রওনা দেয় বিশেষ অ্যাম্বুল্যান্স। দুপুর ২টোয় লোধি রোড শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget