এক্সপ্লোর

মাইক্রোসফটের হাত ধরে পাবজি ফিরতে পারে ভারতে

প্লেয়ার আননোনস ব্ল্যাটলগ্রাউন্ড সংক্ষেপে যা পাবজি গেম বলেই বহুল পরিচিত, মাইক্রোসফটের হাত ধরে তা এবার ফিরতে পারে ভারতে। একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকে ভারতের বাজারে পাবজি বন্ধ।

নয়াদিল্লি : প্লেয়ার আননোনস ব্ল্যাটলগ্রাউন্ড সংক্ষেপে যা পাবজি গেম বলেই বহুল পরিচিত, মাইক্রোসফটের হাত ধরে তা এবার ফিরতে পারে ভারতে। একগুচ্ছ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর থেকে ভারতের বাজারে পাবজি বন্ধ। পাবজি-র পেরেন্ট বা মূল কোম্পানি ক্র্যাফটন আইএনসি-র মাইক্রোসফটের সঙ্গে এ বিষয়ে অংশীদারিত্ব চূড়ান্ত করে ফেলতে পারে। মাইক্রোসফট অ্যাজুরের সঙ্গে এই নিয়ে কথাবার্তা চলছে বলেই জানিয়েছে ক্র্যাফটন। অ্যাজুরে হল মাইক্রোসফটের ক্লাউড কম্পিউটিং সার্ভিস যা মাইক্রোসফটের ডেটা সেন্টারে টেস্ট করা, তৈরি করা, ম্যানেজ করার মতো কাজগুলি করে থাকে। ক্র্যাফটনের ঘোষণা অনুযায়ী এমন ভাবে চুক্তি হবে যাতে সরাসরি কোম্পানির দখলে থাকবে পাবজি। অ্যানড্রয়েড বা আইওএস দুটি ক্ষেত্রেই পাবজির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। ক্র্যাফটনের তরফে জানানো হয়েছে চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এর নিরাপত্তা অর্থাৎ তথ্য সুরক্ষিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে। তবে এটাই প্রথমবার নয় যে, ভারতে ফেরৎ আসার জন্য কথাবার্তা চালাচ্ছে পাবজি-র পেরেন্ট কোম্পানি। চিনের সঙ্গে ভারতের মতানৈক্যের জেরে সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জোর দিয়ে একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল মোদি সরকার। চিনা সংস্থা টেনসেন্টের সঙ্গে চুক্তি ভঙ্গ করে পাবজির মূল কোম্পানি। এবার যদি সব কিছু ঠিকমতো এগোয় তাহলে ভারতে পাবজি গেমের ডিস্ট্রিবিউটর হতে পারে এয়ারটেল এবং জিও। তবে মাইক্রোসফটের তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

সেরা শিরোনাম

Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget