এক্সপ্লোর

ছেলেকে গণধর্ষণে সাহায্যের অভিযোগ ছিল, রাজস্থানে লকডাউনে স্কুলে আটকে থাকা মহিলাকে ‘ধর্ষণ’

জেলাশাসক নান্নু মাল পাহাড়িয়া এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

জয়পুর: লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেননি। সোয়াই মাধোপুর জেলা প্রশাসন একটি স্কুলে রেখেছিল। সেখানেই এক ৪০ বছরের মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে হেড কনস্টেবল লাল চাঁদকে সাসপেন্ড করা হয়েছে। জেলাশাসক নান্নু মাল পাহাড়িয়া এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০১৫ সালে জয়পুরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই মহিলার ছেলের বিরুদ্ধে। তিনিও এই মামলায় অভিযুক্ত ছিলেন। তবে গত বছরের মার্চে তিনি রেহাই পান। তাঁর ছেলে এখন দৌসা জেলে বন্দি। সেখানে ছেলেকে দেখতে গিয়েছিলেন তিনি। তখনই লকডাউন জারি হয়ে যাওয়ায় তাঁর পক্ষে আর বাড়ি ফেরা সম্ভব হয়নি। এক মাসেরও বেশি সময় ধরে তিনি সোয়াই মাধোপুরে আটকে আছেন। সেখানেই বৃহস্পতিবার রাতে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে।’ পুলিশ সুপার সুধীর চৌধুরী জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের জন্যই ওই মহিলার ছেলেকে জয়পুরের জেল থেকে সরিয়ে দৌসা জেলে নিয়ে আসা হয়। ওই মহিলা এক মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরছেন। বৃহস্পতিবার তিনি একটি গ্রামে যাওয়ার পর বিট কনস্টেবল খবর দেন হেড কনস্টেবলকে। হেড কনস্টেবল, সরকারি স্কুলের ২ দু’জন শিক্ষক ও গ্রামবাসীদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই রাতে ওই মহিলাকে স্কুলে রাখা হবে। এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়, তখন সেখানে ৪০ জন ছিলেন। শিক্ষকরা বাড়ি চলে যাওয়ার পরেই তিনজন ওই মহিলাকে ধর্ষণ করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হেড কনস্টেবল কর্তব্যে গাফিলতি করেছেন। ওই মহিলার সঙ্গে অন্তত একজন মহিলা কনস্টেবল বা স্থানীয় কোনও মহিলাকে রাখা উচিত ছিল। ওই স্কুলের শিক্ষকরাও বিষয়টিকে গুরুত্ব দেননি।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget