এক্সপ্লোর

আমাদের বাবারও একই পরিণতি হয়েছিল, দুঃখ ভাগ করে নিচ্ছি, সিআরপিএফ জওয়ানের স্মরণসভায় রাহুল-প্রিয়ঙ্কা

লখনউ: পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ান অমিত কুমার কোরির স্মরণসভায় যোগ দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও পূর্ব উত্তরপ্রদেশে দলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও উত্তরপ্রদেশের দলীয় প্রধান রাজ বব্বর। উত্তরপ্রদেশের শামলি জেলায় এই স্মরণসভা আয়োজন করা হয়েছিল। কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, কোরির পরিবারের সঙ্গে দুঃখ ভাগ করে নিয়েছেন রাহুল ও প্রিয়ঙ্কা। এই স্মরণসভায় রাহুল বলেন, ‘এই দুঃখের সময় আমরা আপনাদের সঙ্গে আছি। কোরির বাবা আমাদের জানিয়েছেন, তিনি দুঃখিত, তবে একইসঙ্গে তাঁর ছেলের জন্য গর্বিত। আমি বলতে চাই যে আমরা দুঃখিত, তবে একই সময়ে এটা ভেবে গর্বিত যে দেশের একটি পরিবার ছেলেকে ভালবাসা ও শিক্ষা দিয়েছে। সেই পরিবারের ছেলে দেশকে ভালবাসা, শরীর ও হৃদয় দিয়েছেন। আমরা এটা ভুলে যেতে পারি না।’ কংগ্রেস সভাপতি আরও বলেছেন, ‘আমার বোন বলেছে, আমাদের বাবারও একই পরিণতি হয়েছিল। আমরা আপনাদের দুঃখ ও যন্ত্রণা বুঝি। আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং দেশের পক্ষ থেকে আপনাদের, আপনাদের ছেলেকে এবং গোটা পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এই দেশ এক। এই দেশ সবার। এই দেশ ভালবাসা ও ভ্রাতৃত্বের। এটাই ভারতের বার্তা।’ উত্তরপ্রদেশের আখ চাষ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুরেশ রানাও এই স্মরণসভায় হাজির ছিলেন। তিনি জানিয়েছেন, শামলির কুদানা রাস্তার নামকরণ করা হবে কোরির নামে। তরুণ প্রজন্ম যাতে অনুপ্রাণিত হয়, সেজন্য কোরির একটি মূর্তিও স্থাপন করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget