এক্সপ্লোর

রাজস্থানে এখনই বিধানসভা নির্বাচন হলে ফল কী হবে? এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় তারই ইঙ্গিত

নয়াদিল্লি:  আর ক’টা মাস! তারপরই কার্যত লোকসভা নির্বাচনের মহড়া দেখবে গোটা দেশ। উত্তর ভারতের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানে, দীর্ঘদিন ধরেই বিজেপির একচ্ছত্র আধিপত্য রয়েছে। কিন্তু, আসন্ন বিধানসভা নির্বাচনে এই তিন রাজ্যে কি বিজেপির দুর্গের পতন ঘটতে পারে? সাধারণত পাঁচ বছর অন্তর ক্ষমতাসীন দলকে পাল্টে দেয় রাজস্থানবাসী। এবারও কি সেই সম্ভাবনা? গত পাঁচ বছর রাজস্থানের ক্ষমতায় বিজেপি। এবার কি কংগ্রেস পারবে মরূ রাজ্য পুর্নদখল করতে? এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় কিন্তু বিজেপির রাজস্থান হাতছাড়া হওয়ার জোরালো ইঙ্গিত। সমীক্ষা অনুযায়ী এখনই বিধানসভা ভোট হলে বিজেপি রাজস্থানে পেতে পারে ৩৭ শতাংশ ভোট। উল্টোদিকে ক্ষমতা থেকে বিজেপিকে হঠিয়ে কংগ্রেস পেতে পারে ৫১ শতাংশ ভোট। অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ১২ শতাংশ ভোট। বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। এবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি। উল্টোদিকে কংগ্রেস কাউকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট না করলেও, কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রী হওয়ার প্রধান দুই দাবিদার হলেন, বর্তমানে রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পায়লট এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাহুল গাঁধীর অন্যতম প্রধান সেনাপতি বর্ষীয়ান নেতা অশোক গহলৌত। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে প্রথম পছন্দ কে?
  • ২৬ শতাংশের প্রথম পছন্দ বসুন্ধরা রাজে।
  • জনপ্রিয়তায় বসুন্ধরাকে পেছনে ফেলে দিয়েছেন কংগ্রেসের তরুণ মুখ সচিন পায়লট। ৩৫ শতাংশ মানুষ তাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চান।
  • কংগ্রেসের বাকি নেতাদের মুখ্যমন্ত্রী দেখতে চান ২৩ শতাংশ।
  • অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস নেতাদের জনপ্রিয়তাকে যুক্ত করলে তা দাঁড়ায় ৫৮ শতাংশ।
অর্থাৎ বিধানসভা ভোটে রাজস্থান বিজেপির উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু, এখনই যদি লোকসভা ভোট হয়, তাহলে কি রাজস্থানবাসী একইপথে হাঁটবে? না কি অন্য পথে? এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষা অনুযায়ী
  • এখন লোকসভা নির্বাচন হলে ৪৭ শতাংশ রাজস্থানবাসী বিজেপিকে ভোট দেবেন।
  • কংগ্রেস কিছুটা পিছিয়ে ৪৩%।
  • অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ১০% ভোট।
অর্থাৎ বিধানসভা ভোটে পিছিয়ে থাকলেও, লোকসভায় কিন্তু এখনও বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী পদে রাজস্থানবাসীর পছন্দ কে? প্রায় ৬০ শতাংশ রাজস্থানবাসীর প্রধানমন্ত্রী পদে পছন্দ নরেন্দ্র মোদিকে। রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী দেখতে চান ২৩ শতাংশ। বাকি কংগ্রেস নেতাদের প্রধানমন্ত্রী দেখতে চান মাত্র ৬ শতাংশ রাজস্থানবাসী। অর্থাৎ সব কংগ্রেস নেতাদের জনপ্রিয়তা যুক্ত করলেও, দাঁড়ায় মাত্র ২৯ শতাংশ। যা মোদির তুলনায় ঢের কম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget