এক্সপ্লোর

Ayodhya Ram Mandir Ceremony: বারকোডযুক্ত আমন্ত্রণপত্র দেখিয়ে প্রবেশ, দুর্গে পরিণত অযোধ্যা, কিন্তু চিন্তায় রাখছে করোনা

Ram Mandir Bhumi Pujan: বারকোড স্ক্যানের পাশাপাশি প্রয়োজনে অতিথিদের পরিচয় পত্রও পরীক্ষা করা হতে পারে

অযোধ্যা: বুধবার অযোধ্যায় ভূমিপুজোর প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমি পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি রামমন্দিরের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রীর হাতেই স্থাপিত হওয়ার কথা রয়েছে। বুধবার তিন ঘণ্টার সফরে অযোধ্যা যাচ্ছেন নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, গোটা শহরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। অনুমতি ছাড়া বাইরের কোনও গাড়ি শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার সঙ্গে অন্যান্য যেসব ছোট রাস্তা এসে মিশেছে সেগুলিকে আটকে দেওয়া হয়েছে আগেই।

শহরের বিভিন্ন মোড়ে চলছে নাকা চেকিং। সন্দেহ হলেই আপাদমস্তক তল্লাশি চালানো হচ্ছে। আকাশপথে নজরদারি চলছে হেলিকপ্টার ও ড্রোনেও।

আমন্ত্রিতদের পাঠানো হয়েছে বিশেষ বারকোডযুক্ত কার্ড। প্রশাসনসূত্রে কবর, সেই কার্ড স্ক্যান করে তবেই ঢুকতে দেওয়া হবে অতিথিদের। একবার অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না। বারকোড স্ক্যানের পাশাপাশি প্রয়োজনে অতিথিদের পরিচয় পত্রও পরীক্ষা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

নিরাপত্তার পাশাপাশি নজর রাখতে হচ্ছে করোনার সংক্রমণ নিয়েও! রামলালার মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী প্রদীপ দাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সোমবার প্রেম কুমার তিওয়ারি নামে রাম মন্দিরের আরও এক পুরোহিত করোনা সংক্রমিত হন।

তবে সূত্রের খবর, প্রধান পুরোহিতের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রাম মন্দির চত্বরের নিরাপত্তার দায়িত্বের থাকা ১৫ জন পুলিশ কর্মীর শরীরেও বাসা বেঁধেছে মারণ ভাইরাস। এই অবস্থায় করোনার সংক্রমণ থেকে বাঁচতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমানো হয়েছে আমন্ত্রিতদের সংখ্যা।

সূত্রের খবর, সামাজিক দূরত্ব বজায় রাখতে অযোধ্যায়, দুটি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, প্রধান মঞ্চটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, এবং রাম জন্মভূমি ট্রাস্টের চেয়ারম্যান। দ্বিতীয় মঞ্চে থাকবেন অন্যান্য অতিথিরা।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget