এক্সপ্লোর

সেনার পোশাক পরবেন না, জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে সাধারণ মানুষকে বার্তা পুলিশের

কিশতওয়ারের যুবকদের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির আর্জিও জানানো হয়েছে।

জম্মু: সন্ত্রাসবাদী হামলা ঠেকাতে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের সাধারণ মানুষকে সেনার পোশাক না পরার অনুরোধ জানাল পুলিশ। স্থানীয় দোকানগুলির মালিকদেরও এই ধরনের পোশাক বিক্রি করতে বারণ করা হয়েছে। কারণ, অনেক সময়ই সেনার পোশাক পরে হামলা চালায় জঙ্গিরা। সেটা ঠেকানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে পুলিশ। কিশতওয়ারের যুবকদের সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির আর্জিও জানানো হয়েছে। কিশতওয়ার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দেশ-বিরোধী লোকজন ও সন্ত্রাসবাদীরা সেনার পোশাক পরে নিজেদের নিরাপত্তারক্ষী হিসেবে পরিচয় দিয়ে হামলা চালায়। সেই কারণে সাধারণ মানুষকে সেনার পোশাক না পরতে বলা হচ্ছে এবং দোকানদারদের এই পোশাক বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। কোনও দোকানদার যদি সেনার পোশাক বিক্রি করতে চান, তাহলে তাঁকে থানা থেকে অনুমতি নিতে হবে। সেনার পোশাকের অপব্যবহার রোখার জন্য যুবকদের সোশ্যাল মিডিয়ায় সচেতনতা তৈরির আর্জি জানানো হয়েছে। জঙ্গিরা যাতে সেনার পোশাক পরে নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে না পারে, সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ এক দশক আগে কিশতওয়ারকে সন্ত্রাসবাদী হামলামুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত বছরের ১ নভেম্বর একটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা ও তাঁর নিরাপত্তারক্ষীকে খুন করে জঙ্গিরা। এরপরেও এই অঞ্চলে একাধিকবার হামলা চালিয়েছে জঙ্গিরা। সেই কারণেই সতর্ক হয়ে গিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget