এক্সপ্লোর

এবার ১ নভেম্বর থেকে সারা দেশজুড়েই চালু হচ্ছে রেলের অনলাইনে অসংরক্ষিত টিকিট কাটার ব্যবস্থা

নয়াদিল্লি: টিকিটের জন্য রেল স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন এবার অতীত হতে চলেছে।  রেলওয়ের ইউটিএস মোবাইল অ্যাপে অসংরক্ষিত টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা আগামী ১ নভেম্বর থেকেই দেশজুড়ে চালু হচ্ছে। রেলের এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। এই ব্যবস্থা চার বছর আহে চালু হলেও মুম্বই ছাড়া অন্যত্র যাত্রীদের মধ্যে সাড়া ফেলতে পারেনি। উল্লেখ্য, মুম্বইতেই প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল। কারণ, সেখানে প্রচুর যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন। মুম্বইয়ের পর দিল্লি-পালওয়াল এবং চেন্নাইতে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। এখন পর্যন্ত রেলের ১৫ টি জোনে এই ব্যবস্থা চালু হয়েছে। বাকি রয়েছে দুটি জোন-নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। দুরপাল্লার যাত্রীরাও এই ব্যবস্থার মাধ্যমে টিকিট কাটতে পারেন। রেলের পদস্থ আধিকারিক বলেছেন, ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য আরও বেশি মানুষকে উত্সাহিত করার চেষ্টা হচ্ছে। ব্যবহারকারীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। এই অ্যাপের উপযোগিতা মানুষ বুঝতে পারবেন বলে আশাবাদী রেল। নির্দিষ্ট কিছু জোন অ্যাপের অংশ না হওযায় অনেক যাত্রীই এই অ্যাপের ব্যবহার করতে পারেন না। ওই জোনগুলির অন্তর্ভূক্ত স্টেশনগুলি অ্যাপে নেই। ১ নভেম্বর থেকে সারা দেশেই এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি আরও বলেছেন, গত চার বছরে ওই অ্যাপের নথিভূক্ত ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪৫ লক্ষ এবং দৈনিক গড়ে ৮৭ হাজার টিকিট কাটা হয়। ওই অ্যাপ ব্যবহার করতে যাত্রীদের স্টেশন থেকে ২৫ থেকে ৩০ মিটারের দূরত্বের মধ্যে থাকতে হয়। একসঙ্গে এই অ্যাপের মাধ্যমে চারটি টিকিট কাটা যায়। এই অ্যাপের মাধ্যমে নথিভূক্ত ব্যবহারকারী শুধু টিকিটই নয়, প্ল্যাটফর্ম টিকিট ও মাসিক পাসও কাটতে পারবেন। এ ধরনের অসংরক্ষিত টিকিট অনলাইনে বিক্রয় থেকে রেল দিনে প্রায় ৪৫ লক্ষ টাকা আয় করে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget