এক্সপ্লোর

বিরাট-অনুষ্কাকে ইনস্টাগ্রামে আনফলো রোহিতের, সম্পর্কে ফাটলের জল্পনা ওড়াল বোর্ড

দুই ক্রিকেটার এ নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। অনুষ্কাও সরাসরি কিছুই বলেননি। তবে একটি ফটো-ভিডিও শেয়ারিং অ্যাপে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি

মুম্বই: বিরাট কোহলির সঙ্গে কি রোহিত শর্মার সম্পর্কে সত্যিই ফাটল ধরেছে? বিশ্বকাপ পরবর্তী সময় থেকে জাতীয় দলের দুই তারকার দূরত্ব নিয়ে জল্পনা চলছে। তবে সেই জল্পনা আরও বেড়ে গিয়েছে কারণ, রোহিত সম্প্রতি ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কা শর্মাকে আনফলো করেছেন। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই অধিনায়ক কোহলি ও সীমিত ওভারের ক্রিকেটের সহ-অধিনায়ক রোহিতের সম্পর্কের রসায়ন নিয়ে বিভিন্ন ঘটনা শোনা যাচ্ছিল। অনেকেই মনে করেন যে, দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচের কৌশল - বিভিন্ন বিষয়েই কোহলির সঙ্গে রোহিতের মতবিরোধ হচ্ছে। এমনকী, দলের ব্যাপারে অনুষ্কা নাক গলান বলেও গত বছর তোলপাড় পড়ে গিয়েছিল। গোটা ঘটনায় যে সমস্ত ক্রিকেটার প্রবল ক্ষুব্ধ বলে শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে রোহিত অন্যতম। তাই রোহিতের এই আনফলো করার ঘটনা বিশেষ গুরুত্ব পাচ্ছে অনেকের কাছেই। যদিও দুই ক্রিকেটার এ নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি। অনুষ্কাও সরাসরি কিছুই বলেননি। তবে একটি ফটো-ভিডিও শেয়ারিং অ্যাপে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'একজন বিজ্ঞ লোক মুখে কিছুই বলে না। সত্যি সব সময় মুখোশের ভিড়ে নীরবতার সঙ্গেই হাত মেলায়।' অনেকেই মনে করছেন, রোহিতকে উদ্দেশ্য করেই এই কথা লিখেছেন অনুষ্কা। যদিও বিরাট-রোহিতের সম্পর্কে চিড় ধরার কথা উড়িয়ে দিয়েছে বোর্ড। বোর্ডের প্রশাসকদের কমিটির প্রধান বিনোদ রাই বলেছেন, দুজনের মধ্যে কোনও সমস্যা নেই। পুরোটাই ভিত্তিহীন। একই সুর শোনা গিয়েছে জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণের গলাতেও। বলেছেন, 'কোনও সমস্যা নেই। একে অপরের সঙ্গে আলোচনা করে। দুজনের মধ্যে যথেষ্ট মেলামেশা রয়েছে। একে অপরের দক্ষতার প্রশংসা করে। একে অপরকে শ্রদ্ধাও করে।' যদিও জল্পনা তাতে থামছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget