এক্সপ্লোর

আত্মরক্ষার্থেই অবনীকে গুলি, ‘কঠোর শব্দ’ ব্যবহার করেছেন মানেকা, বললেন ফড়নবীশ

মুম্বই: মহারাষ্ট্রে ‘মানুষখেকো’ বাঘিনি অবনীর বিতর্কিত হত্যার ঘটনায় চাপানউতোর আরও জোরদার হয়েছে। এরইমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেছেন, প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে যে, আত্মরক্ষার্থেই অবনীকে গুলি করতে হয়েছে বন বিভাগের দলকে। তিনি বলেছেন, গুলি ছুঁড়ে ঘুম পাড়ানোর চেষ্টার সময় বাঘিনিটি আক্রমণ করে। এজন্যই আত্মরক্ষার্থে তাদের গুলি চালাতে হয়। একইসঙ্গে তিনি বলেছেন, এক্ষেত্রে পদ্ধতিগত কোনও ক্রুটি থাকলে তা তদন্ত করে দেখা হবে। পাঁচ বছরের বাঘিনির সরকারি নাম টি ১। তার হামলায় গত দু বছরে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। গত শুক্রবার যাবতমল জেলায় শার্প শ্যুটার আসগর আলির গুলিতে বাঘিনির মৃত্যু হয়। ফড়নবীশ বলেছেন, বাঘিনির হত্যার ঘটনায় কেউ খুশি হবে না। বাঘিনির হামলায় ১৩-১৪ জনের মৃত্যুর পর বনবিভাগ ওই সিদ্ধান্ত নিয়েছিল। এই ঘটনা কোনও ত্রুটি ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, বাঘের সংখ্যা বাড়ানো ও বন্যপ্রাণ সংরক্ষণের জন্য সচেষ্ট সরকার। আর এরইমধ্যে এ ধরনের দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত নিতে হয়। বাঘ একেবারেই আক্রমণাত্মক নয়। তাদের ডেরায় না গেলে বাঘ কখনও আক্রমণ করে না। প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, বাঘিনি বন বিভাগের দলকে আক্রমণ করেছিল। তাই আত্মরক্ষার্থেই গুলি চালাতে হয়েছিল। শিকারী আসগর আলিকে বন বিভাগ নিয়ে এসেছিল। অবনীর মৃত্যু সম্পর্কে কোনও সন্দেহ থাকলে তদন্ত করে দেখা হবে। বাঘিনির হত্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী খুবই ‘কঠোর শব্দ’ ব্যবহার করেছেন বলে এক প্রশ্নের উত্তরে বলেছেন ফড়নবীশ। এর আগে মানেকা একাধিক ট্যুইটের মাধ্যমে বলেছিলেন, এটা অপরাধের ঘটনা ছাড়া অন্য কিছু নয়। মহারাষ্ট্রের বনমন্ত্রীকে বিভিন্ন মহলের পক্ষ থেকে বহু অনুরোধের পরও হত্যার নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে ফড়নবীশ বলেছেন, মানেকা কঠোর শব্দ ব্যবহার করেছেন। তবে এক্ষেত্রে তাঁর ভাবাবেগকে বুঝতে হবে। অবনীর দশ মাসের দুটি বাচ্চা রয়েছে। বাঘিনির মৃত্যু ঘটনায় বন্যপ্রাণ সংস্থাগুলিও সমালোচনায় সরব হয়েছে। পশু অধিকার সংস্থা পেটা ইন্ডিয়া বলেছে, এই হত্যার ঘটনার তদন্ত এবং একে বন্যপ্রাণ অপরাধ হিসেবে দেখা দরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget