এক্সপ্লোর

আপনাদের আত্মত্যাগ ভুলব না, মাতৃদিবসে করোনা যোদ্ধা মহিলাদের সঙ্গে ভিডিও কনফারেন্স সচিনের, জানালেন কৃতজ্ঞতা

ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মহিলারা সচিনের সঙ্গে কথা বলেন।

মুম্বই: কেউ কেরলের ওয়েনাড জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের অন্যতম প্রধান মুখ। কেউ কর্মরত নার্স। সন্তানদের থেকেও দূরে থাকতে হচ্ছে। মৃত্যুভয় তুচ্ছ করে সেবা করে যাচ্ছেন মানুষের। কেউ আবার সুদূর বার্মিংহামে করোনার বিরুদ্ধে লড়াই করে ফিরে এসেছেন। কেউ কোচির ডেপুটি পুলিশ কমিশনার, লকডাউনে নজরদারির দায়িত্বে। আবার কেউ লড়ছেন ইজরায়েলে। অতিমারীর এই সময়ে দিনরাত এক করে কর্তব্য পালন করে যাচ্ছেন ওঁরা। আজ রবিবার মাতৃদিবস। সেই উপলক্ষে করোনার বিরুদ্ধে সদর্পে লড়াই করছেন যে সমস্ত মায়েরা, তাঁদের সঙ্গে ভিডিও চ্যাটে কথা বললেন সচিন তেন্ডুলকর। তিনি নিজে নিলেন প্রশ্নকর্তার ভূমিকা। সচিন বললেন, ‘আমি যেখানেই যাই, মানুষ আমার কথা শুনতে চান। কিন্তু আজ আমি আপনাদের, অর্থাৎ যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের কথা শুনব। লকডাউনে আপনাদের পরিবারের সঙ্গে কাটানোর সময়ও নেই। বাড়িই যেতে পারছেন না। আপনাদের কুর্নিশ।’ সচিন যোগ করেছেন, ‘কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম। একটি বাচ্চা মেয়ে বাবার স্কুটারে চেপে হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে কারণ তাঁর মা এক মাস বাড়ি ফিরতে পারেনি। বাচ্চাটির মা নার্স আর করোনা রোগীদের চিকিৎসা করছে বলে মেয়ের ধারেকাছেও যেতে পারেননি। বাচ্চাটি কাঁদছিল। ওই মাকে যে কী পরিমাণ আত্মত্যাগ করছে। বড় হয়ে যখন মায়ের কথা জানবে, তখন ওই মেয়েটি গর্ব করবে।’ ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মহিলারা সচিনের সঙ্গে কথা বলেন। সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget