এক্সপ্লোর

প্রার্থনার জন্য মসজিদে মেয়েদের প্রবেশাধিকার চেয়ে পিটিশন, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

আবেদনকারী দম্পতির আরও সওয়াল, সম্মান-মর্যাদা ও সমানাধিকারের জীবন সবচেয়ে পবিত্র অধিকার, তাই কোনও মুসলিম মহিলাকে মসজিদে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। বাইরের দেশগুলিতে মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশে অনুমতি দেওয়া হয় কিনা, আজ প্রাথমিক শুনানির সময় আবেদনকারীদের আইনজীবীর কাছে বেঞ্চ জানতে চায়। তিনি জানান, পবিত্র মক্কা ও কানাডায় মুসলিম মহিলারা মসজিদে প্রার্থনার জন্য যেতে পারেন।

নয়াদিল্লি: মসজিদে ঢুকে মুসলিম মেয়েদের প্রার্থনার অধিকার চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন। পুনের এক দম্পতির পিটিশনের শুনানি করতে রাজি হল বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ। কেন্দ্রকেও নোটিস দিয়ে জবাব পেশ করতে বলেছে বেঞ্চ। আবেদনকারী দম্পতির দাবি, প্রার্থনার জন্য মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা চাপানোর রীতিকে ‘অসাংবিধানিক’, ‘বেআইনি’ আখ্যা দিতে হবে। সাংবিধানিক বিধির উল্লেখ করে তাঁদের সওয়াল, ধর্ম, জাতপাত, সম্প্রদায়, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে দেশের কোনও নাগরিকের প্রতিই বৈষম্য হওয়া উচিত নয়। শবরীমালা মন্দিরে সব বয়সের মেয়েদের ঢোকার ব্যাপারে সর্বোচ্চ আদালতের রায়ের জন্যই তাঁদের পিটিশনের শুনানি করা হবে বলে দম্পতির কৌঁসুলিকে জানিয়েছে আবেদনকারী বেঞ্চ। বলেছে, শবরীমালা মন্দির মামলায় আমাদের রায় রয়েছে। এই একটিমাত্র কারণের জন্যই আপনাদের বক্তব্য শুনতে পারি। গত বছরের ২৮ সেপ্টেম্বর তত্কালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ ৪-১ রায়ে কেরলের শবরীমালা মন্দিরে সব বয়সের মেয়েদের প্রবেশাধিকার দেয়। এ ক্ষেত্রে নিষেধাজ্ঞাকে লিঙ্গ বৈষম্য আখ্যা দেয় বেঞ্চ। আবেদনকারী দম্পতির আরও সওয়াল, সম্মান-মর্যাদা ও সমানাধিকারের জীবন সবচেয়ে পবিত্র অধিকার, তাই কোনও মুসলিম মহিলাকে মসজিদে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। বাইরের দেশগুলিতে মুসলিম মহিলাদের মসজিদে প্রবেশে অনুমতি দেওয়া হয় কিনা, আজ প্রাথমিক শুনানির সময় আবেদনকারীদের আইনজীবীর কাছে বেঞ্চ জানতে চায়। তিনি জানান, পবিত্র মক্কা ও কানাডায় মুসলিম মহিলারা মসজিদে প্রার্থনার জন্য যেতে পারেন। যদিও বেঞ্চ তাঁকে প্রশ্ন করে, সমতার মৌলিক অধিকার রাষ্ট্র-বহির্ভূত শক্তিগুলির ক্ষেত্রেও প্রযোজ্য কিনা, বলে, সংবিধানের ১৪ অনুচ্ছেদের উল্লেখ করে আরেকজন মানুষের কাছ থেকে কি সমানাধিকার চাওয়া যায়? ভারতে মসজিদগুলি রাষ্ট্রের দেওয়া সুযোগ-সুবিধা ভোগ করে থাকে বলে আদালতকে জানান ওই কৌঁসুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget