এক্সপ্লোর

অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানি ১০ই, ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি মালিকানা বিতর্ক মামলার শুনানির জন্য ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট। ১০ জানুয়ারি শুনানি চালাবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ, যার বাকি সদস্যরা হলেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামান্না, বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। গত ৪ জানুয়ারি শীর্ষ আদালত বলেছিল, উপযুক্ত বেঞ্চ তৈরি হলে ১০ জানুয়ারি এ বিষয়ে তারাই পরবর্তী নির্দেশ দেবে। এলাহাবাদ হাইকোর্টের ২০১০ সালের রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে। চারটি মামলায় হাইকোর্ট অযোধ্যার ২.৭৭ একর জমি সমান তিন ভাগে বন্টন করে দিতে বলেছিল তিন পক্ষ, সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখাড়া ও রামলালার মধ্যে। গত বছরের ২৯ অক্টোবর জানুয়ারির প্রথম সপ্তাহে ‘উপযু্ক্ত বেঞ্চে’ বিষয়টির শুনানি স্থির করে শীর্ষ আদালত। তবে পরে দ্রুত শুনানি চেয়ে দিনক্ষণ এগিয়ে আনার জন্য একটি আবেদন পেশ হয়। কিন্তু তা খারিজ করে শীর্ষ আদালত বলে, তারা ইতিমধ্যেই ২৯ অক্টোবর শুনানি সংক্রান্ত নির্দেশ জারি করেছে। শুনানি এগিয়ে আনার আবেদনটি পেশ করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা যারা এই মামলার মূল মামলাকারী পক্ষগুলির একজন, এম সিদ্দিকের আইনি উত্তরাধিকারীদের দায়ের করা আবেদনের জবাব দেওয়া পক্ষগুলির অন্যতম। এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ গত ২৭ সেপ্টেম্বর ২-১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া রায়ে ১৯৯৪ সালের এক রায়ের সেই অভিমত ৫ বিচারপতির বেঞ্চে পুনর্বিচারের আর্জিটি পাঠাতে রাজি হয়নি যাতে বলা হয়েছিল যে, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। অযোধ্যা জমি বিতর্ক মামলার শুনানির সময় বিষয়টি ওঠে। বিভিন্ন হিন্দু সংগঠনের দাবি, অযোধ্যার বিতর্কিত জমিতে দ্রুত রামমন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স চাই। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই জানিয়ে দিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই অর্ডিন্যান্সের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া তার মতো চলুক। রাজনৈতিক মাপকাঠিতে এর বিচার করবেন না। প্রক্রিয়াটা শেষ হোক। তারপরই সরকার হিসাবে আমাদের দায়বদ্ধতা মেনে সব ধরনের উদ্যোগ নিতে তৈরি আমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget