এক্সপ্লোর

Shaheed Diwas 2021: আজ মহাত্মা গাঁধীর ৭৩-তম প্রয়াণ দিবস, দেশজুড়ে পালিত হচ্ছে ‘শহিদ দিবস’

Martyrs' Day 2021: আজ সকালে ট্যুইট করে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: আজ মহাত্মা গাঁধীর ৭৩-তম প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হচ্ছে ‘শহিদ দিবস’। ১৯৪৮ সালে আজকের দিনেই দিল্লির বিড়লা হাউসে মহাত্মাকে গুলি করেন নাথুরাম গডসে। ঘটনাস্থলেই মহাত্মা প্রাণ হারান। ৭৮ বছর বয়সে তিনি প্রয়াত হন। তারপর থেকেই প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। মহাত্মার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করার জন্যই এই দিনটি পালন করা হয়। আজকের দিনে রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এবার কেন্দ্রীয় সরকার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সব রাজ্য সরকার এবং কেন্দ্রের সব মন্ত্রককেই আজ ‘শহিদ দিবস’ পালন করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘শহিদ দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ৫৯ থেকে ১১টা পর্যন্ত ১ মিনিট ধরে দেশজুড়ে বাজাতে হবে  সাইরেন। তারপর ১১টা থেকে পালন করলে হবে ২ মিনিট নীরবতা। সাইরেন শুনতে পেলেই যে যেখানে থাকুক, সব কাজ ফেলে উঠে দাঁড়িয়ে নীরবতা পালনে অংশ নিতে হবে। নীরবতা পালনের পর ১১টা ২ থেকে ১১টা ৩ পর্যন্ত ফের বাজবে সাইরেন।’ নির্দেশিকায় কেন্দ্র আরও জানিয়েছে, যে সব জায়গায় সাইরেন বাজানোর পরিকাঠামো নেই, সেখানে সংশ্লিষ্ট প্রশাসনকে নীরবতা পালন সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। বিরোধী দলগুলি অবশ্য কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার সমালোচনা করেছে। বিজেপি-র সঙ্গে তরজায় জড়িয়েছে তৃণমূল কংগ্রেস। আজ সকালে ট্যুইট করে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেছেন, ‘দেশের পক্ষ থেকে আমি জাতির জনক মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছি। তিনি আজকের দিনে শহিদ হন। তাঁর শান্তি, অহিংসা, সারল্য, মহৎ উদ্দেশ্য এবং নম্রতা থেকে শিক্ষা নিয়ে সেগুলি মেনে চলা উচিত আমাদের। আসুন, সবাই তাঁর দেখানো সত্য ও ভালবাসার পথে চলি।’ উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু একাধিক ট্যুইট করে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই পুণ্যতিথিতে মহান বাপুর প্রতি শ্রদ্ধা। তাঁর আদর্শ এখনও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয়। দেশের স্বাধীনতা এবং প্রত্যেক ভারতবাসীর কল্যাণের জন্য যে মহান মহিলা ও পুরুষরা নিজেদের উৎসর্গ করেন, আজ তাঁদের বলিদানের কথা স্মরণ করি।’

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget