এক্সপ্লোর

টিপু সুলতান বন্দনায় ট্যুইট, কং-বিজেপির বাকযুদ্ধ, ইমরানের প্র্রশংসা তারুরের

ইমরান গত ৪ মে ট্যুইটে মহীশূরের প্রাক্তন শাসকের গুণগান করে লেখেন, টিপু সুলতানকে শ্রদ্ধা করি কারণ দাসের জীবন কাটানোর চেয়ে তাঁর স্বাধীনতার আকাঙ্খাই প্রবল ছিল, সেজন্য তিনি লড়াই করে মৃত্যুবরণ করেছিলেন। তারুর লেখেন, ইমরান খান সম্পর্কে এটা ব্যক্তিগত ভাবে জানি যে, ভারতীয় উপমহাদেশের যে ইতিহাসের ভাগীদার আমরা সবাই, তাতে ওঁর আগ্রহ নিখাদ, সুদুরপ্রসারী।

নয়াদিল্লি: টিপু সুলতানের প্রশংসায় ট্যুইট ইমরান খানের। এজন্য আবার পাকিস্তানি প্রধানমন্ত্রীর গুণগান করলেন শশী তারুর। ভারতের ইতিহাস নিয়ে ইমরানের আগ্রহকে ‘প্রকৃত ও সুদূরপ্রসারিত’ বলেছেন কংগ্রেস সাংসদ, সেইসঙ্গে এই বলেও খেদ প্রকাশ করেছেন যে, টিপু সুলতানকে মনে করাতে হল পাকিস্তানের এক নেতাকে! ইমরান গত ৪ মে ট্যুইটে মহীশূরের প্রাক্তন শাসকের গুণগান করে লেখেন, টিপু সুলতানকে শ্রদ্ধা করি কারণ দাসের জীবন কাটানোর চেয়ে তাঁর স্বাধীনতার আকাঙ্খাই প্রবল ছিল, সেজন্য তিনি লড়াই করে মৃত্যুবরণ করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তারুর লেখেন, ইমরান খান সম্পর্কে এটা ব্যক্তিগত ভাবে জানি যে, ভারতীয় উপমহাদেশের যে ইতিহাসের ভাগীদার আমরা সবাই, তাতে ওঁর আগ্রহ নিখাদ, সুদুরপ্রসারী। উনি পড়াশোনা করেন, খবরাখবর রাখেন। তবে এও বেদনার যে, ভারতের একজন মহান নায়ককে তাঁর পূণ্যতিথিতে মনে করালেন পাকিস্তানের এক নেতা। তবে তারুরের আগেই ইমরানের অষ্টাদশ শতকের শাসক টিপুর বন্দনা ঘিরে বাকযুদ্ধ হয় কংগ্রেস, বিজেপির। বিজেপি সাংসদ রাজীব চন্দ্রশেখর কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে ট্যাগ করে লেখেন, এবার আপনার ইমরানজি, বাজওয়াজিকে জড়িয়ে ধরার সময় এসেছে। রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধীর প্রিয়পাত্র হওয়ার সহজতম রাস্তা এটাই। এটাই করুন! সিদ্দারামাইয়া টিপুর প্রতি শ্রদ্ধাশীল বলে তাঁকে এভাবে টার্গেট করলেন তিনি। মুখ্যমন্ত্রী থাকাকালে তিন বছর আগে কর্ণাটকে টিপু জয়ন্তী পালনের চল শুরু করেন সিদ্দারামাইয়াই। চন্দ্রশেখরকে পাল্টা সিদ্দারামাইয়া কটাক্ষ করেন, ভেবেচিন্তে ট্যুইট করুন। আমি আপনার চোর নরেন্দ্র মোদির মতো নই যে, শত্রু দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরিয়ানি খাব। কর্তাদের খুশি করতে আপনার মতো নীতি বিসর্জন দিতেও পারি না। আপনার মতো প্রভুদের দাস হয়ে বেঁচে থাকা চেয়ে টিপু সুলতানের মতো জীবন অনেক ভাল। ২০১৭-য় লাহোরে তত্কালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে আচমকা পদার্পন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তাকেই বিঁধেছেন সিদ্দারামাইয়া। টিপু জয়ন্তী পালনে আপত্তি তুলে বিজেপিও ফি বছর বিক্ষোভ কর্মসূচি নেয় কর্নাটকে। তাদের অভিযোগ, টিপু ‘গণহত্যা’ চালালেও তার নিন্দা করেনি, বরং উপেক্ষা করেছে কংগ্রেস।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget