এক্সপ্লোর

ভিডিওতে দেখুন: মোরাদাবাদে করোনা-আক্রান্তদের নিতে আসা স্বাস্থ্যকর্মী ও পুলিশের ওপর পাথরবৃষ্টি স্থানীয়দের, এনএসএ ধারায় মামলা

শয়ে শয়ে হামলাকারী জড়ো হয়ে স্বাস্থ্যকর্মী ও পুলিশের ওপর পাথরবৃষ্টি করছে। মহিলারাও বাড়ির ছাদে জড়ো হয়ে সেখান থেকে পাথর ও অন্যান্য় জিনিস ছুঁড়ছে।মেডিক্যাল টিমের এক সদস্য বলেন, মৃতের পরিবার আসতে রাজি ছিলেন।

মোরাদাবাদ: সন্দেহভাজন করোনা-আক্রান্তদের নিতে আসা চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী ও পুলিশের ওপর পাথরবৃষ্টির ঘটনা ঘিরে রণক্ষেত্র উত্তরপ্রদেশের মোরাদাবাদ। ভাঙচুর করা হয়েছে অ্যাম্বুলেন্সও। অভিযোগ, গুলিও চালানো হয়। হামলাকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু।

মোরাদাবাদে হাজি নেব মসজিদ এলাকার ওই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শয়ে শয়ে হামলাকারী জড়ো হয়ে স্বাস্থ্যকর্মী ও পুলিশের ওপর পাথরবৃষ্টি করছে। মহিলারাও বাড়ির ছাদ থেকে পাথর ও অন্যান্য় জিনিস ছুঁড়ছে।

আক্রান্ত অ্যাম্বুলেন্স চালক জানান, প্রচুর হামলাকারী রাস্তায় জড়ো হয়ে তাদের ঘিরে ধরে পাথর ছুঁড়তে শুরু করে। কয়েকজন স্বাস্থকর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, এক সম্ভাব্য কোভিড-১৯ আক্রান্তকে নিয়ে যেতে গিয়েছিল মেডিক্যাল টিম ও পুলিশ। যখন ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্স তোলা হয়, আচমকা চারদিক থেকে প্রচুর হামলাকারী জড়ো হয়ে আমাদের দিকে অবিরাম পাথর ছুঁড়তে শুরু করে। কয়েকজন চিকিৎসক সেখানে আটকে রয়েছেন। আমরা আহত হয়েছি।

খবরে প্রকাশ, সম্প্রতি এক কোভিড পজিটিভ রোগী সেখানে মারা গিয়েছে। এদিন, মৃতের পরিবারের সদস্যদের নিয়ে যেতেই সেখানে পৌঁছন স্বাস্থ্যকর্মীরা। সদস্যদের অ্যাম্বুলেন্সে তুলে যখন তাঁরা কোয়ারান্টিন সেন্টারের দিকে ফিরছিলেন, তখনই পথ আটকে তাঁদের ওপর পাথরবৃষ্টি শুরু হয়।

মেডিক্যাল টিমের এক সদস্য বলেন,

" মৃতের পরিবার আসতে রাজি ছিলেন। কিন্তু, স্থানীয়রা এসে জানিয়ে দেয়, তাঁদের নিয়ে যাওয়া যাবে না। বলেই, শয়ে শয়ে হামলাকারী জড়ো হয়ে প্রথমে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। পরে পাথর ছুঁড়তে শুরু করে। ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স। "
-

এদিকে, এই ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার গুরুত্ব বিচার করে তিনি জানিয়ে দেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ও জাতীয় নিরাপত্তা আইনের ধারায় যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে। তিনি আরও জানান, সরকারি সম্পত্তি নষ্টের অর্থও দোষীদের থেকে আদায় করা হবে। পরে, মোরাদাবাদের পুলিশ সুপারও জানান, মহামারী আইন, বিপর্যয় মোকাবিলা আইন ও জাতীয় নিরাপত্তা আইনে মামলা হবে। এর আগে, মধ্যপ্রদেশের ইন্দোরে একইভাবে করোনা-আক্রান্তদের স্ক্রিনিং করতে যাওয়া নার্সদের ওপর পাথর ছোঁড়ে স্থানীয় জনতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget