এক্সপ্লোর

সেরা দলও সবসময় জেতে না, সেমিফাইনাল থেকে বিরাটদের বিদায় দেখে মন্তব্য ভাইচুং ভুটিয়ার

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিলেন বিরাটরা। যদিও সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়

নয়াদিল্লি: ভারতীয় দল ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে হেরে ছিটকে গেলেও বিরাট কোহলিদের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ভাইচুং ভুটিয়া। জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের উপলব্ধি, সেরা দলও সবসময় জেতে না। বুধবার ম্যাঞ্চেস্টারে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছেন বিরাট-রোহিত শর্মা-মহেন্দ্র সিংহ ধোনিরা। ভাইচুং বলেছেন, ‘বিরাট ঠিকই বলেছে। ৪৫ মিনিটের খারাপ ক্রিকেটেই এই ভরাডুবি। তবে যদি নিউজিল্যান্ডের সঙ্গে খেলি, দশবারের মধ্যে দশবারই ওদের হারাব। আমরা হেরে গিয়েছি। এটা খেলার অঙ্গ। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি মানে ছিটকে গিয়েছি। তার মানে এই নয় যে, ভারত দল হিসাবে খারাপ।’ লিগ পর্বে নটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জিতেছিলেন বিরাটরা। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। পরাজয় মাত্র একটি ম্যাচে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিলেন বিরাটরা। যদিও সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়। ভাইচুং বলছেন, ‘সেরা দল জেতেনি। কখনও কখনও তুমি সেরা দল হলেও হেরে যেতে পার। সেরা দল সবসময় জেতে না। খেলাধুলোয় এটা হয়। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ দেশের হয়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচে ৪২ গোল করা ভাইচুং আরও বলেছেন, ‘আমি মনে করি আইসিসি-র উচিত অন্যান্য দেশেও ক্রিকেটের প্রসার ঘটানো। আরও দল খেলাটায় অংশ নেবে। চলতি বিশ্বকাপে দেখলাম গ্যালারিতে বেশিরভাগই ভারত, বাংলাদেশ বা পাকিস্তানের সমর্থক। অন্যান্য দেশের সমর্থকদেরও দেখতে চাই। খেলাটার প্রসার ঘটাতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget