এক্সপ্লোর

বিমানের মধ্যে বিজেপি বিরোধী স্লোগান, গ্রেফতার ছাত্রী

তুতিকোরিন: বিমানের মধ্যে বিজেপি বিরোধী স্লোগান দেওয়ায় এক ছাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। ওই ছাত্রী অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ে পড়েন, তামিলনাড়ুতে নিজের বাড়িতে আসছিলেন তিনি। বিজেপির প্রদেশ সভানেত্রী তামিলিসাই সৌন্দরারাজনের সামনে তিনি এই স্লোগান দেন। বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে নিয়ে যায় পুলিশ। চেন্নাইমুখী একটি ঘরোয়া উড়ানে ঘটেছে গতকাল এই ঘটনা। বিমান থামলে অ্যারাইভাল লাউঞ্জের মধ্যেই তর্কাতর্কি শুরু হয় ওই ছাত্রী ও তামিলিসাইয়ের মধ্যে। ক্যামেরায় ধরা পড়েছে, তামিলিসাই বলেন, বিমান তো কোনও গণমঞ্চ নয়.. কী করে আপনারা আশা করেন, আমার দিকে তাকিয়ে ও যখন বিজেপির ফ্যাসিস্ট সরকার নিপাত যাক বলে স্লোগান দিচ্ছে, আমি তখন চুপ করে থাকব?  এটা কি বাকস্বাধীনতা নাকি? তাঁর দাবি, যেভাবে ওই তরুণী স্লোগান দিচ্ছিলেন, তাতে তিনি আশঙ্কা করেন, তাঁর জীবন সঙ্কট হয়েছে। বিজেপি প্রদেশ সভানেত্রীর আরও দাবি, লাউঞ্জে নেমে তিনি যখন ওই ছাত্রীকে প্রশ্ন করেন, এভাবে বিমানের মধ্যে স্লোগান তোলা ঠিক কিনা, তিনি চেঁচিয়ে জবাব দেন, এটা তাঁর মতপ্রকাশের অধিকার। এরপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন, অনুরোধ করেন, সংশ্লিষ্ট ছাত্রী বিশেষ কোনও সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তদন্ত করা হোক। কারণ অভিযুক্ত যে সব শব্দ ব্যবহার করেন তা কোনও সাধারণ বিমানযাত্রীর কাছ থেকে আশা করা যায় না। ডিএমকে প্রধান এমকে স্টালিন টুইট করে বলেছেন, তিনিও বলবেন, বিজেপির ফ্যাসিস্ট সরকার নিপাত যাক। তাঁর প্রশ্ন কতজনকে গ্রেফতার করবে এই সরকার। ওই ছাত্রীর যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির দাবি করেছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর, যদিও সরকারিভাবে এর সত্যতা স্বীকার করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget