এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেটে তোমার অবদানের জন্য ধন্যবাদ, রায়াডুর উদ্দেশে টুইট সচিনের

ভারতের হয়ে ৫৫টি ওয়ান ডে খেলে ৪৭.০৫ গড়ে ১৬৯৪ রান করেছেন রায়াডু। বিশ্বকাপের আগে তাঁকেই জাতীয় দলের ব্যাটিং অর্ডারে সম্ভাব্য চার নম্বর বলে ঘোষণা করেছিলেন বিরাট

লিডস: আচমকা অবসর ঘোষণার পর অনেকেই অম্বাতি রায়াডুর দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রায়াডুর পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগের মতো তারকা প্রাক্তন ক্রিকেটারেরা। জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও রায়াডুকে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন। সেই তালিকায় এবার নবতম সংযোজন সচিন রমেশ তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য রায়াডুকে ধন্যবাদ জানালেন মাস্টার ব্লাস্টার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুজনের একত্রে কাটানো মুহূর্তগুলোকেও স্মরণ করেছেন সচিন। বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কাজে সচিন এখন ইংল্যান্ডে। সেখান থেকেই তিনি টুইট করেছেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার সমস্ত অবদানের জন্য ধন্যবাদ, অম্বাতি। তুমি যখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে, তখন তোমার সঙ্গে দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। জীবনের সেকেন্ড ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল।’ ৩৩ বছরের রায়াডু বিশ্বকাপের দলে প্রথমে উপেক্ষিত হয়েছিলেন। পরে ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করার পর তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তবে বিশ্বকাপ থেকে শিখর ধবন ও বিজয় শঙ্কর চোট পেয়ে ছিটকে গেলেও রায়াডুর জন্য দরজা খোলেনি। বরং তালিকায় না থাকা মায়াঙ্ক অগ্রবালকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তারপরই আচমকা অবসরের সিদ্ধান্ত হায়দরাবাদের ক্রিকেটারের। ভারতের হয়ে ৫৫টি ওয়ান ডে খেলে ৪৭.০৫ গড়ে ১৬৯৪ রান করেছেন রায়াডু। বিশ্বকাপের আগে তাঁকেই জাতীয় দলের ব্যাটিং অর্ডারে সম্ভাব্য চার নম্বর বলে ঘোষণা করেছিলেন বিরাট। তবে সেই সুযোগ আর আসেনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget