এক্সপ্লোর

প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসবাদের শিকড় গভীরভাবে ছড়িয়েছে, নাম না করে পাকিস্তানকে আক্রমণ মোদির

মোদি বলেন, যারা জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দেয়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার নেওয়া উচিত বিশ্বের।

মথুরা: ১৮ বছর আগে আমেরিকার বুকে ঘটে যাওয়া ৯/১১ জঙ্গি-হামলার ঘটনার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, সন্ত্রাসবাদ এখন ‘বিশ্বব্যাপী বিপদ’-এ পরিণত। একইসঙ্গে পাকিস্তানকে তীব্র আক্রমণ করে মনে করিয়ে বললেন, এর শিকড় সেখানে গভীরভাবে ছড়িয়েছে। মোদি বলেন, সন্ত্রাসবাদ এমন একটি ‘আদর্শ’ যা কোনও দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আর নেই। বর্তমানে এটা বিশ্বজনীন সমস্যা। এর শিকড় প্রতিবেশী রাষ্ট্রে গভীরভাবে গেঁথে রয়েছে। সেখানেই এই সমস্যা ফুলে-ফেঁপে বেড়ে চলেছে। ৯/১১ জঙ্গি-হামলাকে স্মরণ করে মোদি বলেন, শতাব্দী আগে কোনও এক ১১ সেপ্টেম্বরে স্বামী বিবেকানন্দ শিকাগোতে ঐতিহাসিক বক্তব্য পেশ করেছিলেন। সেই সময় ভারতের গভীর সংস্কৃতি সম্পর্কে অবগত হয়েছিল বিশ্ববাসী। অথচ, ২০০১ সালে এইদিনে আমেরিকার বুকে এক ভয়াবহ জঙ্গি-হামলা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী জানান, ভারত অতীতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও করবে। মোদি বলেন, যারা জঙ্গিদের আশ্রয় ও প্রশিক্ষণ দেয়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অঙ্গীকার নেওয়া উচিত বিশ্বের। ভারত নিজের ক্ষমতায় এই সমস্যার মোকাবিলা করতে পারে। আমরা তা আগেও করে দেখিয়েছি এবং ভবিষ্যতেও করব।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget